https://www.prothomalony.com/
7257
new-york
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩ ১০:১৭
"মহামারী থেকে বেরিয়ে আসা সত্ত্বেও, এই শহরের ভবিষ্যত পুরোপুরি সুস্থ হয়নি। ২০১৯ এবং ২০২০ এর মধ্যে নিউ ইয়র্ক সিটির সম্ভাব্য আয়ুষ্কাল ৭৮ বছরে গড়িয়েছে। এখন সময় এসেছে নিউ ইয়র্কবাসীকে কিছু অতিরিক্ত জীবন দেবার"- বলেছেন মেয়র এরিক অ্যাডামস্।
১৩ নভেম্বর সোমবার কমিউনিটি অপ-এড এ তিনি বলেন, "আমরা যখন অফিসে আসি, তখন আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে পাঁচটি বরো জুড়ে আমাদের উন্নতি অনুভূত হবে। আমাদের জনগণের স্বাস্থ্য সেই সমৃদ্ধির চাবিকাঠি। ২০৩০ সালের মধ্যে সমস্ত নিউ ইয়র্কবাসীর আয়ু ৮৩ বছরে প্রসারিত করার জন্য আমরা সম্প্রতি HealthyNYC চালু করেছি যা ক্রোনিক এবং খাদ্য-সম্পর্কিত রোগ, ওভারডোজ, আত্মহত্যা, সহিংসতা, কোভিড-১৯ এবং মাতৃমৃত্যুর হার কমাতে HealthyNYC-এর স্পষ্ট লক্ষ্যকে নির্ধারণ করে।"
মেয়র অ্যাডামস্ তাঁর মা'কে স্মরণ করে বলেন, "ক্রোনিক রোগ কীভাবে আমাদের জীবনকে ধ্বংস করে তা আমি খুব কাছ থেকে দেখেছি। অনেক নিউইয়র্কবাসী আমার ব্যক্তিগত গল্প জানলেও তারা আমার মায়ের গল্প জানেন না। আমার মা ডরোথি অ্যাডামস পনেরো বছর ডায়াবেটিক ছিলেন। তিনি দীর্ঘ সাত বছর ইনসুলিন নিয়েছেন। সেইসাথে তিনি নিজের খাদ্যাভ্যাস এবং জীবনধারা পরিবর্তন করেছিলেন এবং তিনি ৮৩ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। আমরা যদি শুরুতেই তাঁর এই ক্রোনিক রোগ সম্পর্কে জানতাম, তবে হয়তো তিনি আরও বেশিদিন আমাদের সাথে থাকতেন। মূলত, পিল বক্স, ইনজেকশন এবং ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টগুলি দ্বারা নিউ ইয়র্কবাসীদের জীবনকে সংজ্ঞায়িত করা উচিত নয়। নিউ ইয়র্কবাসীদের স্বাস্থ্যকর, মানসম্পন্ন জীবন উপভোগ করাতে আমাদের আরো বিনিয়োগ করতে হবে।"
ক্রোনিক রোগ, আসক্তি, ক্যান্সার দ্বারা আক্রান্ত নিউ ইযর্কবাসীরা পরবর্তী পরীক্ষা বা ইনজেকশন নিয়ে উদ্বিগ্ন হোন। কাউকেই নিজ স্বাস্থ্য এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয়, বলে মনে করেন অ্যাডামস্। HealthyNYC-জনস্বাস্থ্যকে পুনরায় ফোকাস করতে যাচ্ছে যাতে লোকেদের দীর্ঘ জীবন বাঁচাতে সাহায্য করা যায়। সম্প্রদায়ের স্বাস্থ্য বৈষম্য মোকাবেলা করেই এটি করা হবে বলে জানান অ্যাডামস্। তিনি বলেন, "আমাদের শহরব্যাপী দৌলা উদ্যোগের মতো প্রোগ্রামের মাধ্যমে কৃষ্ণাঙ্গ মহিলাদের মধ্যে গর্ভাবস্থা-সম্পর্কিত মৃত্যুহার কমাতে মানসম্পন্ন স্বাস্থ্যসেবার অ্যাক্সেস বৃদ্ধি করা অন্তর্ভুক্ত রযেছে এতে।"
সাধারণত অস্বাস্থ্যকর খাবার, যেমন-ফাস্ট ফুড, প্রক্রিয়াজাত খাবার এবং চিনিযুক্ত জুস ক্রোনিক রোগে অবদান রাখে। উচ্চ-আয়ের এলাকায় স্বাস্থ্যকর খাবারের অ্যাক্সেস থাকে, তবে নিম্ন-আয়ের এলাকাগুলোতে বিকল্প হিসাবে জাঙ্ক ফুড বেশি থাকে। আমেরিকায় স্বাস্থ্যসেবা অর্থের আশি শতাংশ খাদ্য-সম্পর্কিত ক্রোনিক রোগের চিকিৎসার দিকে যায়। এ নিয়ে অ্যাডামস্ বলেন, "আমরা এই ধরনের খাবারের অ্যাক্সেস চালিয়ে যেতে চাই না। আমরা ক্রোনিক এবং খাদ্য-সম্পর্কিত রোগের মৃত্যু কমাতে স্বাস্থ্যকর খাবারের অ্যাক্সেস বাড়াবো এবং প্ল্যান্ট-ফরোয়ার্ড ডায়েটকে প্রচার করবো।"
HealthyNYC-এর মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা এবং সামাজিক সহায়তা পরিষেবাগুলির অ্যাক্সেস প্রসারিত করতে যাচ্ছেন বলে জানান অ্যাডামস্, যার মধ্যে রয়েছে বর্ণ সম্প্রদায় এবং LGBTQIA+ যুবকদের জন্য প্রাথমিক পদক্ষেপ। সেইসাথে যুবকদের মানসিক স্বাস্থ্যের উপর সামাজিক মিডিয়ার প্রভাব এবং আত্মহত্যার হার কমাতে আত্মঘাতী ধারণাকে মোকাবেলা করতে সাহায্য করা হবে। শহর জুড়ে ড্রাগ ওভারডোজ সংকট বাড়ছে। নিউইয়র্ক সিটির অনেক পরিবার এবং সম্প্রদায় ওভারডোজের আসক্তিতে অনেক প্রিয় মুখ হারিয়েছে যা বেদনাদায়ক। ওভারডোজের মৃত্যু কমাতে প্রমাণিত ক্ষতি-হ্রাস, চিকিৎসা এবং পুনরুদ্ধার কেন্দ্রগুলিতে অ্যাক্সেস বাড়াতে যাচ্ছেন বলে জানান মেয়র এরিক অ্যাডামস্।
তিনি বলেন, "আমাদের শহর জুড়ে সম্ভাব্য আয়ুস্কাল বৃদ্ধি করা এই মুহূর্তে একটি প্রয়োজন কারণ প্রতিটি নিউ ইয়র্কবাসী স্বাস্থ্যকর, দীর্ঘ জীবনের দাবিদার। HealthyNYC এর সাথে, আমরা সবার জন্য একটি স্বাস্থ্যকর এবং আরও সমৃদ্ধ শহর গড়ে তুলতে যাচ্ছি।"
নিউইয়র্ক থেকে আরো পড়ুন