https://www.prothomalony.com/
7072
new-york
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩ ০৯:৩৮
এ বছরের মার্চ থেকে এ পর্যন্ত, প্রায় ৩০ হাজার নিউইয়র্কবাসী শহরের মানুষদের প্রয়োজনে সাহায্য করতে ২ লক্ষ ৩৫ হাজার ঘন্টারও বেশি সময় দিয়েছেন। মেয়র এরিক অ্যাডামস্ এর 'স্প্রেড লাভ ক্যাম্পেইন' এ স্বেচ্ছাসেবক হিসাবে যারা সাহায্য করেছেন, তাদের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন। ৩০ অক্টোবর সোমবার কমিউনিটি অপ:এড-এ তিনি বলেন, "স্বেচ্ছাসেবকদের আত্মত্যাগের জন্য আমাদের শহর আগের চেয়ে ভাল অবস্থানে ফিরে এসেছে। সর্বকালের উচ্চতায় পৌঁছেছে চাকরি এবং অপরাধ কমেছে। স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ কাজের কারণে আমরা মহামারীর সঙ্কটময় দিনগুলি অতিক্রম করেছি। তবে, এখনো আমাদের যুবক, পরিবার এবং বয়স্ক প্রাপ্তবয়স্ক সম্প্রদায়ের জন্য অনেক কিছু করার আছে। প্রতিটা নিউইয়র্কবাসী যদি সপ্তাহে এক ঘণ্টা করে হলেও সেবা দেন, তবে অনেক কিছু ঘটতে পারে।"
অ্যাডামস্ বলেন, "কমিনিউনিটির সাহায্যে স্বেচ্ছাসেবক হিসাবে জড়িত থাকার অনেক উপায় আছে। আপনি চাইলে একজন বয়স্ক প্রতিবেশীকে বেলচা হাতে তুষারপাত তুলে দিতে পারেন। চাইলে আপনার স্থানীয় পার্ক পরিষ্কার করে কমিউনিটিতে সাহায্য করতে পারেন। যদি আপনার সময়ের অভাব থাকে, তবে আপনি নিউ ইয়র্কবাসীদের প্রয়োজনে, কমিউনিটি অর্গানাইজেশনে খাদ্য সামগ্রী, পোশাক, স্বাস্থ্যবিধি পণ্য, প্রযুক্তিগত জিনিস সরবরাহ করতে পারেন। শীতকালে নিউইয়র্কবাসীকে উষ্ণ রাখতে আপনার অতিরিক্ত কোট বা জ্যাকেটগুলো দান করতে পারেন।"
তিনি বলেন, "বিতরণের লক্ষ্য নিয়ে গত সপ্তাহে আমরা 'এনুয়্যাল নিউইয়র্ক কেয়ারস্ কোট ড্রাইভ' চালু করেছি এবং ২ লক্ষ ৫০হাজার কোট সংগ্রহ করেছি। আপনি পুরানো বা অব্যবহৃত কোটগুলি দান করতে পারেন। নিজ এলাকার কোথায় কোটগুলো ড্রপ করবেন তা খুঁজে পেতে এই সাইটে যেতে পারেন- newyorkcares.org/coat-drive."
অ্যাডামস্ নিজেও প্রতি বুধবার, শহরের অভাবীদের জন্য খাবার বিতরণ করে থাকেন। এটি তাঁর সবচেয়ে অর্থবহ মুহূর্তগুলির মধ্যে একটি বলে জানান তিনি। তিনি বলেন, "সেই কারণেই প্রতিটি নিউ ইয়র্কবাসীকে তাদের সম্প্রদায়ের সাথে জড়িত থাকতে সাহায্য করতে আমরা 'We <3 নিউইয়র্ক ক্যাম্পেইন' চালু করেছি। প্রতিবেশীদের সাহায্য করতে আমাদের শহরের প্রশাসনিক অফিস আপনাকে সহযোগিতা করতে পারে। NYC.gov/Administration-এ আপনি নিঃসন্দেহে শহর জুড়ে ৫০০টির বেশি কমিউনিটি অর্গানাইজেশন থেকে আপনার কাছাকাছি স্বেচ্ছাসেবক পোস্টিং পেতে পারেন। স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে আপনি নিজে বা বন্ধু, পরিবারের লোকদের নিয়েও সাইন আপ করতে পারেন। একসাথে স্বেচ্ছাসেবক কাজ করা আরও আনন্দের।"
স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করার আরো সুযোগগুলোর মধ্যে রয়েছে, বয়স্ক নিউ ইয়র্কবাসীদের পোষা প্রাণীর যত্ন নিতে সাহায্য করা, স্থানীয় বাগানগুলোতে স্বেচ্ছাসেবক হয়ে কাজ করা, খাদ্য বিতরণ কেন্দ্রগুলিতে কাজ করে ক্ষুধার্ত পরিবারগুলি স্বাস্থ্যকর খাবারের অ্যাক্সেস পেতে সাহায্য করা, স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষা শিখতে টিউটোরিং করা কিংবা আশ্রয়প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করা।
অ্যাডামস্ বলেন, "ভালবাসা মানে একটি পদক্ষেপ নেওয়া। ভালোবাসা মানে অন্যের জন্য কিছু করা। ভালবাসা মানে নিউইয়র্কবাসীদের জন্য প্রয়োজনীয় কাজগুলো করা। শহরের আনাচে-কানাচে ভালবাসা ছড়িয়ে দেওয়ার এখনই সময়। ভালোবাসার মাধ্যমে একসাথে কাজ করে আমরা নিউ ইয়র্কবাসীদের জীবনে একটি বাস্তব পরিবর্তন আনতে পারি।"
নিউইয়র্ক থেকে আরো পড়ুন