https://www.prothomalony.com/

7036

new-york

নিউইয়র্ক

হোয়াটসঅ্যাপ চ্যানেল- নিউইয়র্কারদের সাথে সরাসরি যোগাযোগ করবেন মেয়র অ্যাডামস্

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩ ০৫:৪২

সিটি মেয়র এরিক অ্যাডামস্, 'নিউইয়র্ক সিটি গভর্নমেন্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল' চালু করেছেন। এর মাধ্যমে নিউইয়র্কবাসী সরাসরি মেয়রের সাথে যোগাযোগ করতে পারবেন।

২৭ অক্টোবর শুক্রবার মেয়র অ্যাডামস্ তাঁর প্রেস অফিসে ঘোষণা করেছেন যে, নিউইয়র্ক সিটি গভর্নমেন্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল, ইংরেজি এবং স্প্যানিশ উভয় ভাষায় শহরবাসীর জন্য অ্যাক্সেস যোগ্য হবে। অ্যাডামস প্রশাসন এবং নিউ ইয়র্কবাসীদের মধ্যে সরাসরি যোগাযোগ প্রসারিত ও উন্নত করতে এই পদক্ষেপটি নেয়া হয়। ২৭ অক্টোবর শুক্রবার থেকে, চ্যানেলটি সাবসক্রাইভারদের জন্য সরাসরি অ্যাডামস প্রশাসন থেকে আপডেট করা হচ্ছে। সাথে শহরের পরিষেবা সম্পর্কে তথ্য এবং নিউইয়র্ক সিটির সম্প্রদায়, কার্যকলাপ এবং সংস্কৃতির বিষয়বস্তুগুলোও প্রদান করা হবে।

বিশ্ব জুড়ে ব্যবহৃত শীর্ষ পাঁচটি অ্যাপস্ এর মধ্যে হোয়াটসঅ্যাপ একটি। হোয়াটসঅ্যাপ বিশ্বব্যাপী ২.৪ বিলিয়ন মানুষ ব্যবহার করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৯৮ মিলিয়নেরও বেশি লোক ব্যবহার করেন। নিউইয়র্ক সিটির অভিবাসী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের প্ল্যাটফর্ম হিসাবে গৃহিত যেখানে জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে জন্মগ্রহণ করেছেন। 

এ নিয়ে মেয়র অ্যাডামস্ বলেন, "আমাদের প্রশাসন" 'গ্যাটিং স্টাফ ডান'-এ বিশ্বাসী। এর মাধ্যমে আমরা নিউ ইয়র্কবাসীদের জীবনযাত্রার মান উন্নত করতে কী করছি-তা জানাতে চাই। আমাদের প্রশাসন নিউইয়র্ক সিটিকে সমস্ত সম্প্রদায়ের কাছে অ্যাক্সেসযোগ্য করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে অভিবাসী এবং আন্তর্জাতিক সম্প্রদায়গুলি রয়েছে। তারা প্রতিদিন যোগাযোগ করার জন্য হোয়াটসআ্যাপ ব্যবহার করেন। ইংরাজী এবং স্প্যানিশ ভাষায় এই আপডেইট যোগাযোগকে আরো উন্নত করবে যা দ্বারা নিউ ইয়র্কবাসীরাও জানবে সরকার তাদের জন্য কী করছে। সেই সাথে কীভাবে পরিষেবাগুলি অ্যাক্সেস করতে হবে, ইভেন্টগুলিতে যুক্ত হতে হবে এবং নিউইয়র্ক সিটিতে কী ঘটছে তা সম্পর্কে জানতে ও শিখতে পারবে।"

হোয়াটস্অ্যাপের এই নতুন আপডেটের মাধ্যমে অ্যাডামস্ প্রশাসন সমস্ত নিউইয়র্কবাসীর সাথে যোগাযোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে মনে করছেন কমিউনিকেশন ডেপুটি মেয়র ফ্যাবিয়ান লেভি। তিনি বলেন, "নিউইয়র্কবাসীর জন্য আমরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগের অ্যাপসগুলির মধ্যে একটি ব্যবহার করছি। লক্ষ লক্ষ নিউ ইয়র্কবাসী হোয়াটস্অ্যাপ ব্যবহার করেন। এমনকি আমিও বন্ধু ও পরিবারের সাথে যোগাযোগ করতে এটি ব্যবহার করি। সরাসরি ই-মেইলিং থেকে 'Hear From Eric', 'Text With Eric'-এর মাধ্যমে SMS টেক্সটিং, 'Get Stuff Done-cast' ডিজিটাল সম্প্রচার এবং 'Hear From The Mayor' -এর মাধ্যমে মাসে মাসে পাবলিক ব্রডকাস্ট নিয়ে আসছি আমরা। আমরা ক্রমাগত নতুন কিছু যোগ করছি নিউ ইয়র্কবাসীদের কাছে পৌঁছানোর জন্য।" 

চিফ টেকনোলজি অফিসার ম্যাথিউ ফ্রেজার বলেন, "মেয়র অ্যাডামসের নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল তথ্যের অ্যাক্সেসকে গণতান্ত্রিক করার জন্য, আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখা আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রশাসন নিউ ইয়র্কবাসীদের পক্ষে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ কাজগুলি করছে।"

বর্তমান ঘোষণাটি সিটির কাছে প্রশাসনকে আরো উন্মুক্ত করে তুলতে অ্যাডামস্ এর বিবেচনা ও একাধিক পদক্ষেপের উপরভিত্তি করে তৈরি করা হয়েছে। আগস্টে, মেয়র অ্যাডামস এসএমএস-ভিত্তিক যোগাযোগ প্রোগ্রাম "Text With Eric" চালুকরেছেন, যা নিউ ইয়র্কবাসীদের নির্দিষ্ট বিষয়ে প্রশাসনের সাথে কথা বলার সুযোগ দেয়। জুলাই মাসে, মেয়র অ্যাডামস "হিয়ারফ্রম দ্য মেয়র" চালু করেন। এটি একটি লাইভ, কল-ইন রেডিও শো, যেখানে নিউ ইয়র্কবাসী প্রয়োজনে কল করতে পারেন এবং মেয়রের সাথে তাদের প্রয়োজনীয় আলোচনা করতে পারেন। জানুয়ারিতে, অ্যাডামস "হিয়ার ফ্রম এরিক" এবং "গেট স্টাফডন-কাস্ট" উভয়ই চালু করেছিলেন। "হিয়ার ফ্রম এরিক"-ইমেল-ভিত্তিক সরাসরি যোগাযোগ প্রোগ্রাম যা দ্বারা নিউ ইয়র্কবাসী স্থানীয় সমস্যা এবং অগ্রাধিকার সম্পর্কে যোগাযোগ করতে পারেন। "গেট স্টাফ ডন-কাস্ট" একটি পডকাস্ট, এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের নিউ ইয়র্কবাসীরা সিটিকে উন্নত করতে যে বিস্ময়কর কাজগুলো করছেন, তা তিনি তুলে ধরেন। 

এছাড়াও মে মাসে, মেয়র অ্যাডামস জননিরাপত্তা সম্পর্কিত কমিউনিটি কথোপকথনে "টক উইথ এরিক" শুরু করেছিলেন। 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন