https://www.prothomalony.com/

6948

north-america

উত্তর আমেরিকা

থ্যাঙ্কসগিভিং সহ অন্যান্য ছুটির দিনগুলোতে কস্টকো বন্ধ থাকবে

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩ ০৬:১২

ক্রিসমাস, নিউইয়ার, ইস্টার, লেভার ডে, ফোর্থ অফ জুলাইয, মেমোরিয়াল ডে এবং থ্যাঙ্কসগিভিং-এর দিনগুলোতে কস্টকো বন্ধ থাকবে। বিশেষ এই দিনগুলো সাধারণত রিটেইল ব্যবসায়ীদের জন্য বিশাল অর্থ উপার্জনের একটি সুযোগ। কিন্তু অনেকেই এইদিনগুলোতে কর্মীদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

যেহেতু থ্যাঙ্কসগিভিং দিনটিতে কস্টকো বন্ধ থাকবে, তাই তারা ক্রেতাদেরকে পরামর্শ দিযেছে যেন সবাই নিজেদের চাহিদা মতো খাবারগুলো আগেই কিনে নেয়। কিংবা বিকল্প হিসাবে ক্রেতারা অন্যান্য খুচরা বিক্রেতাদের থেকে খাবার সংগ্রহ করতে পারবে।শুধু কস্টকো-ই নয়, টার্গেট এবং ওয়ালমার্টও থ্যাঙ্কসগিভিং-এ দোকান বন্ধ করবে বলে জানিয়েছে। তবে টার্গেটের চিফ একজিকিউটর অফিসার ব্রায়ান কর্নেল বলেছেন, তিনি কর্মীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া না পাওয়া পর্যন্ত থ্যাঙ্কসগিভিংডে-তে দোকান বন্ধ রাখার কথা ভাবছেন না। অন্যদিকে, এই মাসের শুরুতে, ওয়ালমার্ট ঘোষণা করেছে যে, তারা হাজার হাজার দোকান  বন্ধ করবে যাতে কর্মীরা তাদের পরিবার বা বন্ধুদের সাথে ছুটির দিনটি উপভোগ করতে পারে।

প্রধান খুচরা বিক্রেতারা থ্যাঙ্কসগিভিং-এর দিনে ব্যবসা বন্ধ রাখলেও অন্যান্য সুপারমার্কেটগুলি খোলা থাকবে। আলবার্টসনের কিছু দোকান সকাল ৬টা থেকে মধ্যরাত ৩টা পর্যন্ত খোলা থাকবে। Food4Les এর অনেক লোকেশন সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। ক্রগার অল্প সময়ের জন্য খোলা থাকবে, ক্রেতারা সেখান থেকে প্রয়োজনীয় জিনিসগুলিও কিনতে পারেন। থ্যাঙ্কসগিভিং খাবারের জন্য অন্যান্য  বড় সুপারমার্কেটগুলো, যেমন-H.E.B., Meijer, Sprouts, Stop & Shop, Wegmans, Hole Food-সেগুলোতেও ক্রেতারা খোঁজ নিতে পারেন। 

ছুটির দিনগুলিতে দোকানগুলো সাধারণত অল্প সময়ের জন্যই খোলা থাকে। তাই ক্রেতাদের নিজ নিজ এলাকায় দোকানের সময়সীমা সম্পর্কে আগেই খোঁজ নেযা দরকার।  

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন