https://www.prothomalony.com/
6517
new-york
ইঁদুরের সাথে হেরে যেতে পারেন না নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। সিটির এক নম্বর শত্রু ইঁদুর আর শত্রুর সহযোগিতাকারী প্লাস্টিকের আবর্জনা ব্যাগ। নিউইয়র্ক সিটিতে ইঁদুরের উৎপাত বন্ধ করতে নতুন নির্দেশ জারী করা হয়েছে। সিটির সকল ব্যবসা প্রতিষ্ঠানকে আবর্জনা ফেলার জন্য ঢাকনা সহ বিন ব্যবহার করতে হবে। আবর্জনা ফেলার জন্য কালো রঙের প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা যাবে না। এ নির্দেশ কার্যকর হচ্ছে আসছে বছরের শুরু থেকেই।
সিটির স্যানিটেশন কমিশনার টিশ্চকে পাশে নিয়ে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার আপার উয়েস্ট সাইডে সংবাদ সম্মেলন করেছেন মেয়র এরিক অ্যাডামস। সংবাদ সম্মেলন নিউইয়র্ক সিটির ব্যবসায়ীদের ছয় মাসের সময় দেয়া হয়েছে। ২০২৪ সালের ১ মার্চ থেকে কোন ব্যবসা প্রতিষ্ঠান তাদের আবর্জনা কালো প্লাস্টিকের ব্যাগে ফেলতে পারবে বা। ঢকানাযুক্ত বিনে আবর্জনা ফেলতে হবে।
মেয়র অ্যাডামস সংবাদ সম্মেলনে বলেছেন, ইঁদুর হচ্ছে নিউইয়র্কের এক নাম্বার গণশত্রু এবং দুই নম্বর শত্রু হিসেবে তিনি প্লাস্টিকের ব্যাগকে চিহ্নিত করেছেন। নিউইয়র্ক সিটিকে পরিচ্ছন্ন হিসেবে গড়ে তুলার জন্য অ্যাডামস প্রশাসনের সংগ্রাম অব্যাহত রয়েছে। প্লাস্টিকের ব্যাগে আবর্জনা ফেলার কারণে স্তূপে স্তুপে ইঁদুরের উৎপাত বেড়ে চলেছে। সিটির রেস্টুরেন্ট, গ্রোসারি স্টোর, খাবার দোকানের সামনে এসব আবর্জনা ফেলার সাথে সাথেই ইঁদুরের উৎপাত বেড়ে যায়। আবাসিক এলাকায় ইঁদুরের উৎপাতে লোকজনের নাভিশ্বাস অবস্থা।
মেয়র অ্যাডামস বলেছেন, এরমধ্যেই ব্যবসা প্রতিষ্ঠানের আবর্জনা ফেলা নিয়ে ২২ হাজারের বেশী সতর্কপত্র দেয়া হয়েছে। সিটির নিয়ম অনুসরণ না করলে এসব ব্যবসা প্রতিষ্ঠানের নামে জরিমান করা হবে বলে তিনি আবারও সতর্ক করে দিয়েছেন। মেয়র জানিয়েছেন সিটিতে প্রতিদিন ২০ মিলিয়ন পাউন্ডের আবর্জনা জমা হয়ে থাকে। এসব বর্জ ব্যবস্থাপনা করে নিউইয়র্ক সিটিকে পরিছন্ন রাখার জন্য অ্যাডামস প্রশাসন আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করেছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন