https://www.prothomalony.com/

6407

north-america

উত্তর আমেরিকা

বন্ধ হয়ে যাচ্ছে নিউজার্সির ড্রাইভ-থ্রু সাফারি পার্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ ০৪:১৬

বন্ধ হয়ে যাচ্ছা নিউজার্সির ড্রাইভ-থ্রু সাফারি পার্ক। ২০২৪ সালে আবারো খোলা হবে। তবে সিক্স ফ্ল্যাগ গ্রেট অ্যাডভেঞ্চারে সাফারি পার্কে তখন নিজেদের গাড়ি চালিয়ে ভ্রমন করতে পারবেন না দর্শকরা। থিম পার্ক ঘোষণা করেছে যে, তার ৫০তম বার্ষিকীতে একটি ওভারহলের অংশ হিসাবে, ওয়াইল্ড সাফারি শুধুমাত্র ২০২৪ সালে আসা গাইডেড ট্যুরের মাধ্যমে অ্যাক্সেস যোগ্য হবে। পরের বছর শুধুমাত্র "সাফারি অফ-রোড অ্যাডভেঞ্চার" হিসাবে পুনরায় চালু হবে। 

তবে, দর্শনার্থীরা ট্রাক থেকে প্রাণি দেখতে পারবেন। পার্কের একজন মুখপাত্র বলেছেন, "সাফারি অফ-রোড অ্যাডভেঞ্চার ফিরিয়ে আনার ফলে আমরা অতিথিদের তাদের নিজস্ব ট্যুর গাইড এবং ড্রাইভারের সাথে আমাদের ৩৫০-একর সাফারি পার্ক ঘুরিয়ে দেখানো হবে"। পার্ক অনুসারে, পুনর্নির্মাণ করা সামরিক-গ্রেডের যানবাহনে প্রতিটিতে প্রায় ৩০ জন লোক বসতে পারে।

বর্তমানে বড়দের ২৪.৯৯ ডলার আর বয়স্ক এবং ছোটদের ১৯.৯৯ ডলার টিকিটের মূল্য রয়েছে। তব্ ২০২৪ সালের সাফারি মূল্য এখনও প্রকাশ করা হয়নি। যেসব অতিথিদের ইতিমধ্যেই পার্কের টিকিট আছে তারা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই পার্ক থেকে(ফ্রন্টিয়ার অ্যাডভেঞ্চারে) ভ্রমণ করতে সক্ষম হবেন। তবে, যেসব দর্শকরা থিম পার্কের বাইরে
থেকে ট্রাকে চড়তে চান, তাদেরএকটি ফি দিতে হবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন