https://www.prothomalony.com/
6107
new-york
নিউ ইয়র্ক সিটি তার ব্যয়বহুল জীবনযাত্রার জন্য কুখ্যাত-এটা সবার জানা। এ বছরের জুলাই মাসে, ভাড়ার দাম গত বছরেরতুলনায় ৯.৩ শতাংশ বেশি বেড়েছে। এবং বরো জুড়ে পশুপ্রেমীদের প্রতিমাসে পোষা প্রাণীর ভাড়ায় অতিরিক্ত $২৫০ বাড়তিখরচ-ভাড়াবৃদ্ধির অন্যতম প্রধান কারণ।
নিউইয়র্ক সিটি বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীদের নিয়ে নানা সুযোগ সুবিধায় একটি বৈচিত্রময় শহর। তবে পেট-ফ্রেন্ডলি শহর হিসাবে নিউইয়র্ক সিটি একদমই পিছিয়ে আছে। যুক্তরাষ্ট্র জুড়ে সবচেয়ে পেট-ফ্রেন্ডলি শহরগুলো খুঁজতে গিয়ে Zumper-এর সাম্প্রতিক একটি সমীক্ষা দেখায়, পোষা প্রাণীদের জন্য ভাড়া বৃদ্ধি, পশুচিকিৎসকের খরচ, দূষিত বায়ুর গুণমান এবংমাথাপিছু আউটডোর পার্কের অভাব এবং কম পেট-ফ্রেন্ডলি অ্যাপার্টমেন্টের কারণে ১০০টি পেট-ফ্রেন্ডলি শহরের মধ্যে নিউইয়র্ক সিটি ৯৫তম স্থানে রয়েছে।
গবেষণায় নিউ ইয়র্ক সিটির চেয়ে কম স্কোর করা একমাত্র শহরগুলির মধ্যে রয়েছে, ক্যালিফ, সান্তা আনা, ক্যালিফ এবং আরবানহনুলুলু, জার্সি সিটি, এনজে, আনাহেইম, হাওয়াই।
রোভারস্ ট্রেন্ড এক্সপার্ট কেট জাফ একটি বিবৃতিতে 'দ্য পোস্ট'কে বলেছেন, "পোষা প্রাণি দত্তক নিতে সিদ্ধান্ত নেওয়ার আগে এইশহরে একটি পোষা প্রাণীর মালিক হওয়ার সমস্ত আর্থিক প্রভাব বিবেচনা করে নিবেন।"
তিনি বলেন, "আপনি যদি পোষা প্রাণীর অভিভাবক হন, তাহলে আপনার পোষা প্রাণি বাড়িতে আনার আগে আপনাকে সম্ভবতএকটি অতিরিক্ত 'পোষ্য ভাড়া' দিতে হবে, যা আনুমানিক $২০০ থেকে $৫০০ হতে পারে।"
নিউ ইয়র্ক সিটির অ্যানিমাল কেয়ার সেন্টারের মুখপাত্র ক্যাটি হ্যানসেন "দ্য পোস্ট"কে বলেন, "আর্থিক সমস্যার কারণে লোকেরা তাদের পশুদের ফেরত দিচ্ছেন, নিতে চাচ্ছেন না।"
নিউইয়র্ক সিটিতে $২৫০ মাসিক ভাড়া বৃদ্ধি পেট-ফ্রেন্ডলি বাড়িতে সবচেয়ে বড় বৃদ্ধি। তবে, পোষা প্রাণীদের জন্য হাঁটার সুবিধার ক্ষেত্রে এবং থাকার জায়গার ক্ষেত্রে নিউ ইয়র্ক সিটি একইভাবে তৃতীয়-সেরা শহর হিসাবে অবস্থানে রয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন