https://www.prothomalony.com/

6101

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদ মাধ্যমের জন্য এ আই সুবিধা বিস্তৃত করার কাজ চলছে

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩ ০৮:২৫

বাংলা সাংবাদিকতায় প্রযুক্তিগত উন্নয়নে আরও বহুধাপ এগিয়ে যেতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই। বর্তমানে এ প্রযুক্তি ব্যবহার শুরু করছে বিশ্বের শীর্ষ সংবাদপত্র গুলো। বাংলা সংবাদ মাধ্যমের জন্যও এ প্রযুক্তিকে অধিকতর কার্যকর করার উদ্যোগ নিয়েছেন টেক্সাস টেক ইউনিভার্সিটির কলেজ অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের  শিক্ষার্থী মো. আশরাফুল গনি। আশরাফুল গনি টেক্সাস টেকে গবেষণা করছেন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে।

সংবাদ নির্বাচন, অনুবাদ ও সম্পাদনায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে এ আই। এআই নির্ভর এপস এরমধ্যেই জনপ্রিয় হতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রে বাংলা সংবাদ মাধ্যমে কার্যকর এ আই সুবিধা বিস্তৃত করার কাজে নেমেছেন আশরাফুল গনি। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লোকাল নিউজ চ্যালেঞ্জে অংশ করে বিজয়ী আশরাফুল এ কাজের জন্য অর্থ বরাদ্ধ পেয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কমিউনিটি  সাংবাদিকতাকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায় , এ নিয়ে তিনি আলোচনা করেছেন ১৬ আগস্ট বুধবার। নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির ক্রেইগ জার্নালিজম স্কুলে উদ্যোগে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশি মিডিয়ার বেশ ক'জন সম্পাদক ও প্রকাশনার সাথে জড়িত লোকজন।

বাংলা এআইতে প্রথমত ভাষা রূপান্তর, সংবাদের সারসংক্ষেপ করা এবং সংবাদ খুঁজে পাওয়ার মতো কাজ দ্রুততার সাথে করা সম্ভব হবে। এজন্য সংবাদ ভাষান্তর প্রক্রিয়াকে উন্নত করার কাজ চলছে বলে আশরাফুল গনি  জানান।

প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে এধরনের এআই স্টার্ট আপে প্রতিষ্ঠানের পক্ষ থেকে  সব ধরনের সহযোগিতা ও কন্ট্রিবিউট করা হবে বলে জানানো হয়। উদ্যোক্তা মো: আশরাফুল গণির সাথে এ নিয়ে প্রথম আলো উত্তর আমেরিকা টিম ঘনিষ্ঠভাবে কাজ করার কথাও জানানো হয়েছে। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন