https://www.prothomalony.com/
6090
new-york
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ ০৮:৪৮
হাজার হাজার আশ্রয়প্রার্থীর বাসস্থান দিতে হিমশিম খাওয়া নিউ ইয়র্ক সিটি এখন তাদেরকে বন্ধ হযে যাওয়া ফেডারেল কারাগারে আশ্রয় দিতে চাচ্ছে। এই কারাগারটি একসময় দলবদ্ধ অপরাধী অর্থাৎ মবস্টারদের জেল ছিল। এখন পর্যন্ত, শহরটি ১৩টি ত্রাণকেন্দ্র সহ ২০০টির বেশি সাইট খুলেছে আশ্রয়প্রার্থীদের জন্য, যা পর্যাপ্ত নয়। তাই, জ্যাকব জাভিটস সেন্টার, SUNY ডরমিটরিএবং লো-ম্যানহাটনের মেট্রোপলিটান কারেকশনাল সেন্টারের মতো বন্ধ হয়ে যাওয়া কারাগারগুলোকে আশ্রয়প্রার্থীদের বাসস্থান এবং অন্যান্য সুযোগ-সুবিধাগুলি দিয়ে আশ্রয়কেন্দ্রে পরিণত করার জন্য শহরটি স্টেটকে জানিয়েছে।
আগস্ট ১৮, শুক্রবার বিকেলে, শহরটি জানায়, সঙ্কট শুরু হওয়ার পর থেকে ১ লাখ ১ হাজারেরও বেশি অভিবাসী নিউ ইয়র্কসিটিতে পৌঁছেছে এবং সেই সংখ্যা বেড়েই চলেছে।
শুক্রবার মিডটাউন ম্যানহাটনের রুজভেল্ট হোটেলের বাইরে একটি সংবাদ সম্মেলন করেছিলেন, ডেপুটি মেয়র ফর কমিউনিকেশনস ফ্যাবিয়ান লেভি। সেখানে তিনি বলেন, "আমরা ২০০টি সাইট খুলেছি এবং এরপরও আশ্রয়প্রার্থীদের জন্য আমাদের জায়গা নেই। তবে আমাদের কাছে বিকল্প রয়েছে। গভর্নর এবং স্টেট যা করেছে তার জন্য আমরা কৃতজ্ঞ, তবে আশ্রয়প্রার্থীদের জন্য আমাদের আরও বেশি সাহায্য দরকার।"
তিনি বলেন, "নিউইয়র্ক সিটিতে এখন ১ লাখ ১ হাজার এরও বেশি অভিবাসী রয়েছেন এবং পাঁচটি বরো জুড়ে ৫৯ হাজার আশ্রয়প্রার্থী ২০২টি জরুরি আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। শতশত আশ্রয়প্রার্থী এখনও প্রতিদিন আসছেন। শুধু গতকালই নিবন্ধ হয়েছে ৫০০ জন।"
এনওয়াইসি ইমিগ্রেশন কোয়ালিশনের মুরাদ আওয়াদেহ বলেছেন, "কিছু জায়গা অবশ্যই হিসাবের বাইরে থাকতে হবে। ম্যাট্রোপলিটন কারেকশনাল সেন্টার(MCC) উপযুক্ত কোনো স্থান নয় যে একটি নতুন দেশে কেউ নতুন জীবন স্থাপনের চেষ্টাকরলে তাকে সেখানে ছেড়ে দেয়া যাবে।"
শহরটি নিউ ইয়র্ক সিটিতে জরুরি অবস্থা জারি করার জন্য ফেডারেল ঘোষণার কথা বলছে, যাতে আরও সংস্থানের খোঁজ পাওয়াযায়। শহরের নেতারাও এই সপ্তাহে লং আইল্যান্ডে নাসাউ কাউন্টির নির্বাহী, ব্রুস ব্লেকম্যানের স্টেটম্যানের পরে স্টেট পার্টনারদেরকেও তাদের দায়িত্বটুকু পালন করার জন্য অনুরোধ করছেন। শহরটি বলেছে যে, র্যান্ডালস আইল্যান্ডে জরুরি আশ্রয় আগামী দিনে খোলা হবে বলে আশা করা হচ্ছে, এবং সেখানে ২০০০ প্রাপ্ত বয়স্কদের বাসস্থান হবে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন