https://www.prothomalony.com/
6017
north-america
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩ ১০:২৪
অভিবাসী আশ্রয়প্রার্থীদের সংখ্যা নিউ ইয়র্ক সিটির ধারণসীমা অতিক্রম করেছে। তাদের যত্ন নেওয়ার জন্য শহরটির ১২ বিলিয়ন ডলার ব্যয় হবে বলে জানান মেয়র এরিক অ্যাডামস। অ্যাডামস্ মনে করেন, তাদের আশ্রয় দিতে এবং সিটিতে আসা হাজার হাজার অভিবাসীকে সহায়তা করতে হবে। এ নিয়ে নিউইয়র্ক স্টেট এবং ফেডারেল আইন প্রণেতা এবং সংস্থাগুলিকে আরও সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
অনেক অভিবাসীই নিজের ইচ্ছায় নিউইয়র্কের দিকে ছুটে আসছে। কারণ নিউ ইয়র্ক সিটিতে নিরাপদ আশ্রয় দেয়ার ঘোষণা দিয়ে রেখেছে। যার অর্থ নিউইয়র্কের একটি বাধ্যবাধকতা রয়েছে, আশ্রয়প্রার্থীদের অনুরোধে তাদের আশ্রয় দেওয়ার জন্য। বাসস্থান জরুরি হয়ে পড়েছে। দীর্ঘস্থায়ী সাশ্রয়ী মূল্যের আবাসন সংকট শহরের আশ্রয় ব্যবস্থাকে প্রান্তে ঠেলে দিচ্ছে। আশ্রয় অনুসন্ধানকারীরা এখন রাস্তায় বিশ্রাম নিচ্ছে।
মেয়র অ্যাডামস নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং কংগ্রেসকে আশ্রয়প্রার্থীদের যত্ন নিতে আরও তহবিল সরবরাহ করতে এবং ব্যাপক অভিবাসন সংস্কারের সংস্থান করার আহ্বান জানিয়েছেন।
গত জুন মাসে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছিল যে, প্রশাসন আশ্রয়প্রার্থীর মানদণ্ড নির্ধারণ করতে পারবে। কোন অভিবাসীদের দক্ষিণ সীমান্তে আটকে রাখা হবে এবং কোন আশ্রয়প্রার্থীকে আদালতের উপস্থিত হওয়ার নোটিশ সরিয়ে ছেড়ে দেওয়া হবে তা সীমান্ত প্রশাসন নির্ধারন করতে পারার কথা। সান ফ্রান্সিসকোর ফেডারেল বিচারক এটিকে-টাইটেল ৪২ নীতির একটি পৃথক অংশ বলে মনে করেছিলেন, যা পদ্ধতিগতভাবে অবৈধ আশ্রয়ের জন্য আবেদনকারীদের সংখ্যা সীমিত করে দেয়।
জলবায়ু পরিবর্তন, জাতগত সংঘাত সংঘর্ষ যুক্তরাষ্ট্রমুখী অভিবাসী প্রবাহ দিনে দিনে বেড়ে চলেছে। মার্কিন কংগ্রেস ১৯৯০ সালের পর থেকে ব্যাপক কোন অভিবাসন সংস্কার আইন পাস করতে সক্ষম হয়নি।
গভর্নর হোকুল এবং মেয়র অ্যাডামস নিউইয়র্কে অভিবাসীদের সাপোর্ট করার জন্য ফেডারেল সরকারকে আরও কিছু কাজ করার জন্য যৌথভাবে আহ্বান জানিয়েছেন। বিশেষ করে আশ্রয়প্রার্থীদের জন্য দ্রুত ওয়ার্ক পারমিট পেতে সাহায্য করার জন্য তারা আহ্বান জানিয়েছেন।
মেয়র অ্যাডামস ৯ আগস্ট বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, আশ্রয়প্রার্থীদের জন্য কাজ করার অনুমোদনের পথ ত্বরান্বিত করা সহ ফেডারেল সরকার আরও অনেক কিছু করতে পারে। সমস্ত আশ্রয়প্রার্থীদের সাথে কথা বলে আমি সরাসরি শুনেছি যে, তারা কাজ করতে চায়।' অভিবাসীদের জন্য চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করতে, দ্রুত ফেডারেল তহবিল বরাদ্দ করার অনুমতি দেওয়ার জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে বলেছেন মেয়র এরিক অ্যাডামস।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন