https://www.prothomalony.com/

5931

new-york

নিউইয়র্ক

ডাক্তার যখন সিরিয়াল রেপিস্ট

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩ ০৮:১০

নিউইয়র্কের কুইনসে প্র্যাকটিস করা চিকিৎসক ডাঃ জাই এলেন চ্যাং (৩৩) এর বিরুদ্ধে রোগীকে ধর্ষনের অভিযোগ আনা হয়েছে। কুইন্স ডিসট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কার্টজের অফিস থেকে ৭ আগস্ট সোমবার এ তথ্য জানানো হয়েছে। এস্টরিয়ার ব্রডওয়েটে চেম্বার করে ডাঃ চ্যাং ডাক্তারি করতেন। এছাড়াও তিনি কুইন্স প্রেসবেটেরিয়ান হাসপাতালের চিকিৎসক ছিলেন। তাকে সিরিয়েল রেপিস্ট হিসেবে উল্লেখ করে ৫০ কাউন্টের অভিযোগ আনা হয়েছে। আদালতে নিজেকে নির্দোষ দাবী করেছেন ডাঃ চ্যাং।

আনিত অভিযোগে বলা হয়েছে ডাঃ চ্যাং হাসপাতালের চেম্বারে তিনজন রোগীকে ধর্ষন করেছেন। এস্টোরিয়ায় তাঁর বাসায় আরও তিনজনকে ধর্ষনের প্রমাণ পাওয়া গেছে তদন্তে। গত ডিসেম্বরে পুলিশ ডাঃ চ্যাঙকে গ্রেফতার করে। রোগীদের চেতনা নাশক সেবন করিয়ে ধর্ষন করতেন চ্যাং। শুধু অপকর্মই করেছেন, এমন নয়। যৌনকর্মের ভিডিও ধারণ করে রেখেছেন তিনি। ভিডিও পরীক্ষা করে দেখা গেছে তাঁর লালসার শিকার ১৯ বছরের নারীও রয়েছে। ডাঃ চ্যাঙের কম্পিউটার থেকে পাওয়া ভিডিও পরীক্ষা করে চেতনানাশক ঔষধ সহ নারী রোগীদের উপর ড্রাগ ব্যবহার করে যৌনকর্ম করার প্রমাণ পাওয়া গেছে তদন্তের মাধ্যমে।

ডিসট্রিক্ট অ্যাটর্নি ম্যালিন্দা কার্টজ এক বিবৃতিতে বলেছেন, ডাঃ চ্যাং শুধু পেশার শপথই ভঙ্গ করেননি। একজন মানুষ হিসেবে ন্যুন্তম বিশ্বাস ও আস্থার লঙ্ঘন করেছেন। আদালতে সমস্ত প্রমাণ উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে ডিসট্রিক্ট অ্যাটর্নি বলেছেন, ডাঃ চ্যাঙের কৃতকর্মের প্রাপ্য শাস্তি নিশ্চিত করা হবে।
নিউইয়র্ক স্টেট ডাঃ চ্যাঙের মেডিকেল লাইসেন্স এরমধ্যেই বাতিল করেছে। বিচারে এ সিরিয়েল রেপিস্টের ২৫ বছর থেকে আজীবন কারাদণ্ড হতে পারে।  

নিউইয়র্ক থেকে আরো পড়ুন