https://www.prothomalony.com/

5837

new-york

নিউইয়র্ক

নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ ১১:১৯

দেশব্যাপী বিএনপি জামায়াতের হত্যা ষড়যন্ত্র অগ্নি সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে জ্যাকসন হাইটসে প্রতিবাদ সমাবেশ করেছে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ। ৩০ জুলাই রোববার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান,সহসভাপতি এম উদ্দীন আলমগীর,সহসভাপতি বাবুল আহমদ,যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু,যুগ্ন সম্পাদক সিবলী সাদিক,সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার,সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ,তথ্য প্রযুক্তি সম্পাদক গোলাম হাসান,ব্রঙ্কস বরো আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত,সাধারন সম্পাদক মোশাহিদ চৌধুরী,উপদেষ্টা তোফাজ্জল আলী,সদস্য আবুল কাসেম প্রমূখ। সমাবেশ শেষে মিছিল সহকারে বিভিন্ন শ্লোগানে ড্রাইভারসিটি প্লাজা প্রদক্ষিন করেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন