https://www.prothomalony.com/
5835
north-america
রোমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও চিত্র দেখা যায়, এর পেছনে ছিল দলের মধ্যে ঘাপটি মেরে থাকা মোস্তাকের প্রেতাত্মা। ইতালি আওয়ামী লীগ আয়োজিত একটি সংবাদ সম্মেলনে একথা বলা হয়েছে। লিখিত বক্তব্যে এ কথা বলেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
২৯ জুলাই রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন বলেন, দলীয় পদকে একনায়কতন্ত্রে কুক্ষিগত করে রাখার অপচেষ্টা, সাংগঠনিক ও গঠনতন্ত্রকে অবমাননা করে এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে অনুষ্ঠানে ভুয়া ভুয়া বলে চিৎকার করেছে, যা ছিল পূর্ব পরিকল্পিত। তারা চেয়েছে ইতালি আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্ণ করে দলীয় বিশৃংখলা বাড়াতে। তারা নিশ্চিত করে বলেন, অনুষ্ঠানে পিএমকে উদ্দেশ্য করে কোন শ্লোগান দেয়া হয়নি। এটা মূলত বিএনপি জামাতের মিথ্যাচার ও প্রোপাগন্ডা যা পুঁজি করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা মাত্র। লিখিত বক্তব্যে এই ধরনের হীন কর্মকান্ডে ইতালি আওয়ামী লীগ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেই সাথে এ নিয়ে অতি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার ও ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, কে এম লোকমান হোসেন, হোসনে আরা কিবরিয়া, আবু সাঈদ খান সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন