https://www.prothomalony.com/
5803
new-york
বালাগঞ্জ ওসমানী নগর প্রবাসী কল্যাণ সোসাইটির বার্ষিক বনভোজন ২৩ জুলাই ব্রঙ্কস ফেরী পয়েন্ট পার্কের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক এডামস সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। মেয়রের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মেয়রের সিনিয়র এডভাইজার ও মেয়র অফিসের এশিয়ান এফেয়ার্সের ডিরেক্টর উইনি গ্রেসো ।
সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রব কাওসারের সঞ্চালনায় দিনের শুরতে বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিকনিকের প্রধান অথিতি, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এলেগ্রা হোম কেয়ারের সিইও ডক্টর আবু জাফর মাহমুদ। সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেয়া হয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের গর্ব , বালাগন্জের সন্তান, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ডেপুটি ইন্সপেক্টর, প্রথম বাংলাদেশী এনওয়াইপিডি ক্যাপ্টেন খন্দকার আব্দুল্লাহকে। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডাক্তার জুন্নুন চৌধুরী, উপদেষ্টা নাজমূল হোসেন চৌধুরী, উপদেষ্টা এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, শরিফুল খালিছদার,প্রাক্তন সভাপতি আব্দুল জলিল,সহ সভাপতি ফজির আহমদ আশরাফ, পিকনিক কমিটির সমন্বয়ক ও সংগঠনের সহ সভাপতি সৈয়দ এনাম আহমেদ, পিকনিক কমিটির আহবায়ক ও সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ তোফায়েল, পিকনিক কমিটির সদস্য সচিব ও সংগঠনের সহ-সাধারণ সম্পাদক জোহায়েব চৌধুরী, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর নব- নির্বাচিত সভাপতি ও সংগঠনের কার্যকরী সদস্য সারওয়ার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শেরুজ্জামান শিরু, পিকনিক কমিটির সমন্বয়ক ও সংগঠনের কোষাধ্যক্ষ -মোঃ তৌফিক আলম , সাংগঠনিক সম্পাদক - শাহবাজ আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন , উপদেষ্টা ফয়জুন্নুর চৌধুরী, আব্দুল মতিন, শফিকুজ্জামান,আপ্যায়ন সম্পাদক ফয়সল আহমেদ শিকদার, ক্রীড়া সম্পাদক ইয়াকুব আলী,আব্দুল মালিক প্রমুখ।
এছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য আব্দুল হাসিম হাসনু, কমিউনিটি বোর্ড নাইনের চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আলমাস আলী, মখন মিয়া, বিশ্বনাথ সমিতির সভাপতি সেবুল খান মাহবুব, সাধারণ সম্পাদক শিহাব আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ ফয়েজ চৌধুরী, মিজানুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রিয়াজ উদ্দিন কামরান, সাইফুর খান হারুন,শাহ কামাল,শাহীন কামালী,আব্দুস সামাদ জাকারিয়া,সার্জেন্ট বেলাল,আলম খান, নাসিম উদ্দিন , আব্দুল মোমিন, সেলিম আহমেদ, জুবায়ের আহমেদ, বিশিষ্ট সাংবাদিক সিদ্দিকুর রহমান সুমন, বাকা'র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, কার্যনির্বাহী সদস্য চৌধুরী মোমিত তানিম।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন