https://www.prothomalony.com/
5800
north-america
বিপাকে প্রেসিডেন্ট পুত্র হান্টার বাইডেনমার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পুত্র হান্টার বাইডেন নিজে পড়েছেন সমস্যায়। পুত্রকে রক্ষার জন্য প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। হান্টার বাইডেন (৫৩) কর ফাঁকি দেয়া সহ ব্যবসা বাণিজ্যে প্রচুর অনিয়ম করেছেন। তাঁর বাবা জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাবার ক্ষমতাকে ব্যবহার করে ব্যবসা করেছেন। ব্যাপক তদন্ত হচ্ছে হান্টার বাইডেনের কাজ কর্ম নিয়ে। এরমধ্যে একাধিক অভিযোগে আদালতে দায় স্বীকার করে কারাবাস থেকে রক্ষার চেষ্টা করছেন তিনি।
আদালতে উপস্থিত হয়ে 'গিল্টি প্লি' বা অপরাধ স্বীকার করে নেয়ার বিনিময়ে লঘু শাস্তি গ্রহণ করার সমঝোতা করতে চেয়েছিলেন হান্টার বাইডেন। ২৬ জুলাই বুধবার ডেলোয়ারা রাজ্যের উইলমিংটনের আদালত এমন উদ্যোগ সরাসরি অনুমোদনের আগে বলেছে, হান্টার বাইডেনের বিরুদ্ধে আরও অপরাধের তদন্ত হচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষ নীরব থাকলেও বিচার বিভাগের পক্ষ থেকে হান্টার বাইডেনের ব্যাপারে দেশে ও দেশের বাইরের ব্যবসা বাণিজ্য ও দুর্নীতি নিয়ে তদন্ত চলমান আছে বলে জানা গেছে।
ইচ্ছে করে কর ফাঁকি দেয়া এবং অবৈধ অস্ত্র নিজের হেফাজতে রাখার অপরাধ স্বীকার করে নেয়ার জন্য আদালতে উপস্থিত হয়েছেন হান্টার বাইডেন। বিচার বিভাগের সাথে সমঝোতায় এমন অপরাধ স্বীকার করে নিলে জরিমানা দিয়ে কারাবাস থেকে রক্ষা পেতে পারেন প্রেসিডেন্ট পুত্র। এ দায় স্বীকারকে আদালত অনুমোদন করতে হবে।
উইলমিংটনের বিচারক ম্যারিলেন নরেইকা, হান্টার বাইডেনের মামলার বিচার করছেন। অপরাধ স্বীকারের বিষয়টি অনুমোদনের আগে হান্টার বাইডেনের বিরুদ্ধে আর কোন গুরুতর অভিযোগ তদন্তে বেরিয়ে আসছে কি না, তা জানতে চেয়েছেন বিচারক।
প্রেসিডেন্ট জো বাইডেনের পারিবারিক দুর্নীতি নিয়ে দীর্ঘদিন থেকে কথা বলে আসছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। রিপাবলিকান দলের পক্ষে থেকেও পুত্রকে দুর্নীতিতে প্রশ্রয় দেয়ার অভিযোগ উঠেছে প্রেসিডেন্টের বিরুদ্ধে। যদিও হোয়াইট হাউস ও ডেমোক্র্যাট দল থেকে বারবার বলা হচ্ছে, কোন তদন্তেই প্রেসিডেন্টকে কোন অপরাধের সাথে জড়িত পাওয়া যায়নি। পুত্রের তদন্ত ও বিচারের ব্যাপারেও প্রেসিডেন্ট বা হোয়াইট হাউস থেকে কোন ধরনের প্রভাব সৃষ্টি করা হচ্ছে না।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন