https://www.prothomalony.com/

5798

new-york

নিউইয়র্ক

উদীচী ব্রংকস শাখার সভা

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩ ১০:০৭

দেশের মতো প্রবাসেও বাংলা সংস্কৃতির বিকাশে ক্রমাগত কাজ করে যাওয়ার কন বিকল্প নেই। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, বাঙ্গালীত্বকে ধারণ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশ আজ সাংস্কৃতিক আগ্রাসনের শিকার। অপসংস্কৃতি রোধ এবং মুক্তিযুদ্ধের চেতনা এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সংস্কৃতি কর্মীদের ঐক্যের কোন বিকল্প নেই।

উদীচী ব্রংকস শাখার এক সভায় আলোচকরা এসব কথা বলেছেন। ২৫ জুলাই মঙ্গলবার উদীচীর সংগঠক কান্তা কাবিরের বাসায় উদীচীর সভা অনুষ্ঠিত হয়। ব্রংক্স শাখার আহ্বায়ক ক্লারা রোজারিও এতে সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন উদীচী জেলা সংসদের সভাপতি সুব্রত বিশ্বাস, সহসভাপতি শরাফ সরকার, সম্পাদক আলিম উদ্দীন, কোশাধ্যক্ষ সুলেখা রায়, উদীচী জ্যামাইকা শাখার সভাপতি বাবুল আচার্য, সম্পাদক আশিস রায় এবং স্নিগ্ধা আচার্য, উত্তম সাহা, মুনমুন সাহ ও সুপর্ণা সরকার প্রমুখ।

সভায় সিদ্ধান্ত হয়, আহ্বায়ক ক্লারা রোজারিও, কান্তা কাবির, কাবির আহমদ এবং অন্যান্যদের সাথে নিয়ে সকলের মতামত ও পরামর্শক্রমে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আগামী কিছুদিনের মধ্যে একটি বৃহৎ আকারের সভার আয়োজন করা হবে।  
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন