https://www.prothomalony.com/

5785

north-america

উত্তর আমেরিকা

দুর্বৃত্তের হামলায় আরেক বাংলাদেশি নিহত

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ ০৮:০৪

আবারও দুর্বৃত্তের হামলায় আমেরিকায় একজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।অ্যারিজোনা অঙ্গরাজ্যে ২৩ জুলাই রোববার মোহাম্মদ আবুল হাশিম (৪২) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী গুলিতে নিহত হয়েছেন। ফিনিক্স শহরের পাশে কাসা গ্রান্ডে এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আবুল হাশিম কুমিল্লার বুড়িচং উপজেলায় বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর গ্রামের জুলফিকার আহমেদের ছেলে। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে যুক্তরাষ্ট্রে ব্যবসা করতেন। গত পাঁচ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত হলেন।

আবুল হাশিমের হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টুইট করেন। টুইটে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রে গত পাঁচ দিনে দুজন বাংলাদেশি নিহত হওয়ার খবরে আমরা আতঙ্কিত। সর্বশেষ শিকার হলেন আবুল হাশিম।’
কাসা গ্রান্ডে সিটির সানল্যান্ড জিন রোড এবং ওয়েস্ট কংকোর্ডিয়া ড্রাইভে অবস্থিত ‘সানলাইট মার্কেটে’ রোববার সকাল সোয়া সাতটায় বন্দুকধারীর গুলিতে ঘটনাস্থলেই কুমিল্লার বুড়িচং উপজেলার আবুল হাশিম নিহত হন। হাশিম হত্যার ঘটনায় পুলিশ এরমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে। ছয় বছর বয়সী এক ছেলে ও দুই বছর বয়সী কন্যাসহ স্ত্রী ও মা–বাবাকে নিয়ে বসতি গড়েছিলেন আবুল হাশিম। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন