https://www.prothomalony.com/

5784

bangladesh

বাংলাদেশ

ডেঙ্গু মহামারি হয়ে উঠছে

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ ০৭:৫৮

বৃষ্টিবহুল ও উষ্ণ অঞ্চলে অকল্পনীয় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। বাংলাদেশে পরিস্থিতিত ক্রমশ নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে। ডেঙ্গুর বিস্তার রোধ করা না গেলে চলতি বছরই রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হবেন। সারা বিশ্বের অর্ধেক মানুষ এখন এ রোগটির ঝুঁকিতে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। সামনের দিনে ডেঙ্গু মহামারির ঘোষণাও আসতে পারে বলে মনে করা হচ্ছে।

২১ জুলাই শুক্রবার জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ডাব্লিউএইচওর গ্রীষ্মমন্ডলীয় রোগের ইউনিট প্রধান রমন ভেলাউধন জানিয়েছেন, ডাব্লিউএইচও ২০০০-২০২২ সালের মধ্যে ডেঙ্গুর ক্ষেত্রে আটগুণ বৃদ্ধি রেকর্ড করেছে। এ সময় আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ থেকে বেড়ে ৪২ লাখ হয়েছে। এ ছাড়াও প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। কারণ সংস্থাটি সাম্প্রতিক বছরগুলোতে আরো বেশি সঠিক পরিসংখ্যান পেয়েছে।

ভেলাউধন বলেন, বিশ্ব জনসংখ্যার প্রায় অর্ধেক ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। ডেঙ্গু আনুমানিক ১২৯টি দেশকে প্রভাবিত করে। প্রতিদিন প্রায় ১০০ থেকে ৪০০ আক্রান্তের খবর নথিভুক্ত করা হয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, মশারির ব্যবহার, বাসাবাড়ি ও অফিস আদালতে পানি জমতে না দেওয়া- এগুলো হয়তো খানিকটা সুরক্ষা দিতে পারে। কিন্তু এই রোগটি ঠেকানোর সবচেয়ে কার্যকর পন্থা হলো এডিস মশা ও সেটির প্রজনন ক্ষেত্র সম্পূর্ণ ধ্বংস করা। তাই ডব্লিউএইচওর পক্ষ থেকে বিশ্ববাসীকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

বাংলাদেশ থেকে আরো পড়ুন