https://www.prothomalony.com/

5773

new-york

নিউইয়র্ক

গেট শেডস ডাউন

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩ ০৯:৩০

নিউইয়র্ক সিটিতে ভবন পাশের শেড অপসারণের কাজ শুরু হয়েছে। নগরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। সিটি জুড়ে প্রায়ই দেখা যায় উঁচু দালানের পাশে ফুটপাথের উপর অস্থায়ী শেড। অনেকসময় এসব করা হয় নাগরিক নিরাপত্তার জন্য। নির্মাণ কাজের জন্যও উপর থেকে পথচারীর উপর যাতে কিছু পড়ে না যায়, এ নিয়ে সিটির অনুমোদন নিয়েই শেড নির্মাণ করা হয়। অনুমোদনের মেয়াদ চলে যাওয়ার পরও এমন শেড পড়ে থাকে বছরের পর বছর।

নিউইয়র্ক সিটিতে আউটডোর ডাইনিং এর জন্য অস্থায়ী শেড নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। ডাইনিং শেড  থেকে এ শেড পৃথক। মেয়র এরিক অ্যাডামস এবং সিটির ব্লিডিংস ডিপার্টমেন্টে কমিশনার জিমি ওডো ২৪ জুলাই সোমবার পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি অবমুক্ত করেছেন। 'গেট শেডস ডাউন' নামের এ কর্মসূচিতে সিটির ফুটপাথের উপর ঝুলে থাকা স্থাপনাগুলো উঠিয়ে দেয়া হবে। এ নিয়ে ভবন মালিকদের নোটিশ দেয়া হচ্ছে। কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে সিটির প্রায় ৪০০ মাইল ফুটপাথ এমন শেড দিয়ে ঢেকে রাখা হয়েছে। সিটি জুড়ে প্রায় ৯ হাজার এমন শেড রয়েছে, যেগুলো ৫০০ দিনেরও বেশি দিন থেকে ঝুলে আছে। এছাড়া এক হাজার শেড রয়েছে তিন বছরের বেশি থেকে পড়ে আছে।  
 
ভবন মালিকদের মেরামতের জন্য নাগরিক নিরাপত্তার অংশ হিসেবে নির্মাণ করা এসব শেড দ্রুত অপসারণ করার পরামর্শ দেয়া হচ্ছে। এ নিয়ে সিটি কর্তৃপক্ষ ভবন মালিকদের সহযোগিতা করবে। মেয়র অ্যাডামস সোমবারে এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে বলেছেন বলেছেন, নিউইয়র্ক সিটির সৌন্দর্য রক্ষা করতে হবে। সর্বত্র ছাদ দিয়ে ঢেকে পড়া ফুটপাথ নিউইয়র্ক সিটির পরিচয় হতে পারে না বলে তিনি উল্লেখ করেন। এমন শেড অপসারণ না করতে পারলে ভবন মালিকদের ৬ হাজার ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন