https://www.prothomalony.com/

5771

new-york

নিউইয়র্ক

তৌফিকুর রহমান ফারুক (৬৬) আর নেই

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩ ০৮:৩০

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির প্রিয় মুখ তৌফিকুর রহমান ফারুক (৬৬) আর নেই। ২৪ জুলাই সোমবার দুপুরে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ও ইন্নাইলাহি রাজিউন। তৌফিকুর রহমান ফারুক দুরারোগ্য ক্যান্সার রোগে ভোগছিলেন।

বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, বাংলাদেশি আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি (BANDS) সহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন মরহুম ফারুক। প্রায় চার দশক থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী ফারুক কমিউনিটির একজন সক্রিয় সংগঠক ছিলেন। একজন পরোপকারী ও বিনয়ী ব্যক্তি হিসেবে তাঁর পরিচিতি ছিল। সিলেটে বিশ্বনাথ দেওকলস মাইজগাঁও নিবাসী ফারুক নিউইয়র্কের ব্রংকসে  মরিস পার্ক এলাকায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার এশার নামাজের পর পার্কচেস্টার জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা এবং পরদিন ভোরে নিউ জার্সি কবরস্থানে তাঁকে সমাহিত করার কথা পারিবারিকভাবে জানানো হয়েছে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন