https://www.prothomalony.com/

5758

north-america

উত্তর আমেরিকা

আগামী এডুকেশন ফাউন্ডেশনের তহবিল সংগ্রহ

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩ ০৯:২৫

২১ জুলাই শুক্রবার ভার্জিনিয়ায় স্প্রিংফিল্ড হলিডে ইনের হলরুমে আগামী ফাউন্ডেশন, ২০২৩ সালের ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করে। আগামী এডুকেশন ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক, ধর্ম নিরপেক্ষ স্বেচ্ছাসেবী সংস্থা। যার প্রধান উদ্দেশ্যই হল সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে গুণগত শিক্ষা বিস্তার করা।

সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখা শেখানোর জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী ও বাংলাদেশীদের অনুদানে চলে ‘আগামী এডুকেশন ফাউন্ডেশন’। সুবিধা বঞ্চিত শিশুদের পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাকে আরও প্রাণবন্ত এবং সহজতর করে পৌঁছে দেওয়াও সংগঠনটির অন্যতম লক্ষ্য।

২০২৩ সালের ফান্ড রেইজিংয়ের টার্গেট ছিল ১ লাখ ২৫ হাজার ডলার। অনুষ্ঠান চলাকালীন তাদের তহবিলে জমা পড়েছে ১লাখ ২৭ হাজার ডলার। আগামীর প্রেসিডেন্ট ডঃ সাবির এ. মজুমদার অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে যারা এসেছেন এবং যারা সাহায্য করয়েছেন সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। ডঃ সাবির এ. মজুমদার শুরু থেকেই আগামী ফাউন্ডেশনের সাথে ছিলেন এবং তিনি আজীবন সংগঠনের কাজে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।  



২০২৩ সালের ফান্ড রেইজিং অনুষ্ঠানটি সম্ভব করে তুলেছেন সর্বজনাব তারেক মেহেদী, তাহমীদ শরীয়দ, তাহমেদ আদনান, আনিকা মেধা, তৌফিকুল রোমেল, আঞ্জুম রোমেল লিজা, উম্মা তন্ময় হানি, সাদাত খান, ইয়াসমিন জহির, ইফতেখার চৌধুরী, ফারহানা জামান, মুস্তাফিজুর রহমান পারভেজ, সাদিয়া হোসেন, আবু মজবুর হাসান, সাদিয়া হোসেন, আবু সাকিব, সাকিব হাসান, সাকিব হোসেন, বেনিফুর রহমান। তাহসিন রউফ, মেহরীন মুনাওয়ার, নাজনীন শাব্বির।

আলোচনা ছাড়াও অনুষ্ঠানটি অভিনয়, নাচ ,গান দিয়ে সুন্দর করে সাজানো ছিল। পরিবেশনায় ছিলেন আহির আর মেহেদী, আজবিনা রহমান, ইনায়া চৌধুরী, এইডেন রোমেল, মারসাদ খান, সাফওয়াত রউফ, জাওয়াদ রউফ, নাভান শাব্বির, সোফি খান, সাফির খান, জাহরা আদিভা হক, আতিফ রহমান তাসিন, নাইফা রহমান, পারমা সান্যাল, ইলিনা সান্যাল, আনিসুল হক,কেনি বিশ্বাস, অমিত মুনতাসির মালেক, উইলিয়াম গল্প সমাদ্দার, রিচার্ড বিশ্বাস, রাজিব রহমান প্রমুখ। সর্বশেষে পরিবেশনায় ছিলেন জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ড ওয়ারফেজের গীতিকার, সুরকার ও ভোকাল হিসেবে কাজ করা বাবনা করিম।

আগামী এডুকেশন ফাউন্ডেশনের আছে ১৭টি বিদ্যালয়। এডটেক, শিক্ষক প্রশিক্ষণ, দাবা প্রশিক্ষণ, শিক্ষাসফর, মায়েদের সেলাই প্রশিক্ষণসহ হাতে-কলমে বিজ্ঞানের কার্যক্রম পরিচালনা করে থাকে প্রতিষ্ঠানটি।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন