https://www.prothomalony.com/

5755

bangladesh

বাংলাদেশ

নতুন অর্থবছেরে শুরুতেই বৃদ্ধি পেয়েছে রেমিট্যান্স আসা

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ ১৪:৩৩

২৩ জুলাই রোববার বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স নিয়ে হালনাগাদ প্রতিবেদন প্রকাশ পেয়েছে। ২০২৩-২৪ নতুন অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। জুলাইয়ের প্রথম ২১ দিনেই দেশে এসেছে ১৪২ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার ৪৭৫ কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের শুরুতে প্রতিদিন রেমিট্যান্স এসেছে গড়ে ৬ কোটি ৭৯ লাখ ডলার। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। 

সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১১৯ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ৯০ হাজার ডলার।

এ খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈধ পথে বা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়াতে ধীরে ধীরে ডলারের দাম বাড়াচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। বর্তমানে প্রবাসী আয়ে প্রতি ডলারে দেয়া হচ্ছে ১০৮ টাকা ৫০ পয়সা।

গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ জুনে রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ৯০ লাখ ডলার। আর ৩  একক মাস হিসাবে দেশের ইতিহাসে তা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২০ সালের জুলাইয়ে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলার পাঠান প্রবাসীরা। ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ইউএস ডলার। আগের অর্থবছরে যা ছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার।   ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার রেকর্ড রেমিট্যান্স ছিলো ২০২০-২১অর্থবছরে । 

বাংলাদেশ থেকে আরো পড়ুন