https://www.prothomalony.com/
5708
bangladesh
প্রকাশ: ২০ জুলাই ২০২৩ ১০:২০
১৯ জুলাই বুধবার বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এর সন্ধ্যার ৭টার সংবাদ বুলেটিনে উপস্থাপনা করে অপরাজিতা। কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা অপরাজিতা দেশের ইতিহাসে প্রথমবার সংবাদ উপস্থাপনা করলো।
সম্প্রতি বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনার ঘটনা ঘটছে। চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ। গত ৯ জুলাই ভারতের বেসরকারি টেলিভিশন ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়। যার নাম ছিল লিসা। অপরাজিতা হলো বাংলাদেশের ইতিহাসে প্রথম কৃত্রিম উপস্থাপিকা সংবাদ উপস্থাপক। যেখানে সে সংবাদ ও অনুষ্ঠান নিয়ে যুক্ত হয়।
বাংলাদেশ থেকে আরো পড়ুন