https://www.prothomalony.com/
5706
north-america
প্রকাশ: ২০ জুলাই ২০২৩ ১০:০৫
ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে তথ্যচিত্র "বিলিয়ন ডলার হেইস্ট", সেখানে থাকছে যুক্তরাষ্ট্রের মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি যাওয়ার ঘটনা । বিখ্যাত ইউনিভার্সাল পিকচার্স স্টুডিওর পরিবেশক প্রতিষ্ঠান এটি।
ড্যানিয়েল গর্ডনের পরিচালনায় ‘বিলিয়ন ডলার হেইস্ট’ শীর্ষক এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে ২০১৬ সালের সেই আলোচিত চুরির আদ্যোপান্ত। যে ঘটনা সেই সময় বাংলাদেশ ব্যাংক তো বটেই, পুরো বিশ্বের ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা নিয়ে বড় ঝাঁকুনি দিয়েছিল।
ব্র্রিটিশ নির্মাতা ড্যানিয়েল গর্ডন মূলত তথ্যচিত্র নির্মাতা। ক্রীড়া ও উত্তর কোরিয়া নিয়ে বেশ কিছু তথ্যচিত্র নির্মাণ করে তিনি খ্যাতি পেয়েছেন।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, তথ্যচিত্রটিতে পরিচালক গর্ডন দেখিয়েছেন কীভাবে একদল সাইবার সিকিউরিটি হ্যাকার বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয়। পাশাপাশি কীবোর্ডে সামান্য লেখার ত্রুটিতে (টাইপো) কীভাবে আরও বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যায় তাদের, সেটি এই তথ্যচিত্রে রয়েছে।
ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্ট থেকে ড্যানিয়েল গর্ডনের আসন্ন তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হেইস্ট’ শুধুই একটি আলোচিত ঘটনার চলচ্চিত্র রূপ নয়, এটি দেখিয়ে দিয়েছে, ২০১৬ সালের সেই ঘটনা বিশ্বব্যাপী যে আলোচনার জন্ম দিয়েছিল, তাতে বৈশ্বিক আন্তব্যাংক ব্যবস্থার ঝুঁকির বাস্তবতা ভয়ানকভাবে দৃশ্যমান হয়েছে। এ ছাড়া ওই ঘটনার পর সারা বিশ্বে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা যে উচ্চ সতর্কতাবস্থায় চলে গেছেন, তার একটি স্মারক হতে পারে এই তথ্যচিত্র।
"বিলিয়ন ডলার হেইস্ট"-এ দেখানো হয়েছে, কীভাবে হ্যাকাররা সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) ব্যবস্থা ব্যবহার করতে সক্ষম হয়েছিল। সুইফট হলো সারা বিশ্বের ব্যাংকগুলোর মধ্যে একটি মেসেজিং নেটওয়ার্ক। এর মাধ্যমে ব্যাংকগুলো একে অপরের মধ্যে অর্থ স্থানান্তর করে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন