https://www.prothomalony.com/

5705

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে টাঙ্গাইলবাসীদের বনভোজন অনুষ্ঠিত

প্রকাশ: ২০ জুলাই ২০২৩ ১০:০০

১৬ জুলাই রোববার লং আইল্য্যান্ডের ওরিয়েন্ট বীচ ষ্টেট পার্কে আয়োজিত হয়েছে নিউইয়র্কে টাঙ্গাইলবাসীদের বনভোজন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বৃষ্টির মধ্যে আয়োজিত বনভোজনে তিন শতাধিক প্রবাসী টাঙ্গাইলবাসী পরিবারসহ অংশ নেন।এরকম অনুষ্ঠানের মাধ্যমে আন্তরিকতার বন্ধন প্রবাসে আগামী দিনে আরো জোরদার হবে এমন প্রত্যাশা করেন সংগঠনের কর্মকর্তারা।

রোববার দিনভর বৃষ্টি থাকায় প্যাভেলিয়নের ভিতরেই চলে বনভোজনের কর্মকান্ড। সকালের নাস্তা, দুপুরের খাবার, সঙ্গীত আর র‌্যাফল ড্র এসব আয়োজনই ছিলো  বনভোজনে। এতে আমন্ত্রিত অতিথি হয়ে আসেন টাঙ্গাইলের কৃতি সন্তান চিত্র নায়ক অমিত হাসান আর দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাদশা বুলবুল। অতিথিদের স্বাগত জানান সংগঠনের সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আনিস ও কোষাধ্যক্ষ আব্দুর রব, বনভোজন কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি মোহাম্মদ ফরিদ খান, বনভোজন কমিটির সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক খন্দকার জাকির হোসেন সহ অন্যন্য কর্মকর্তা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ শরীফ শিকদার।



বনভোন অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাদশা বুলবুল ছাড়াও প্রবাসী টাঙ্গাইলবাসীদের মধ্যে সামিনা খন্দকার সঙ্গীত এবং সুলতান বোখারী কবিতা আবৃতি করেন। র‌্যাফল ড্র পরিচালনা করেন নায়ক অমিত হাসান।

অনুষ্ঠানে মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত অক্রান্ত টাঙ্গাইল শহরের থানাপাড়া নিবাসী ফারহানা নার্গিসের চিকিৎসায় আর্থিক সহযোগিতায় কামনা করলে উপস্থিত অনেকেই এই আহ্বানে সারা দেন।

এবারের বনভোজনে টাঙ্গাইলের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বাংলাদেশ সোসাইটি ইনক’র সাবেক সহ সভাপতি মুনিরুল ইসলাম, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, বিশিষ্ট রাজনীতিক খন্দকার আহেমদ শাতিল, আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সানম্যান এক্সপ্রেসের সিইও মাসুদ রানা তপন, আয়োজক সংগঠনের কর্মকর্তাদের মধ্যে ছিলেন উপদেষ্টা খন্দকার আশেক শামীম, সাবেক সভাপতি যথাক্রমে ফরহাদ তালুকদার, মোজাম্মেল হক, খন্দকার বদরুজ্জামান পিকলু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সুলতান বোখারী ও খালেদ মিঠু।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন