https://www.prothomalony.com/
5698
bangladesh
প্রকাশ: ২০ জুলাই ২০২৩ ০৮:০৭
১৮ জুলাই মঙ্গলবার এক টুইট বার্তায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনকালে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানান। কোনো ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। এই অধিকারের সুরক্ষা ও নিশ্চয়তা দেওয়া উচিত।
১৭ জুলাই সোমবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ এই হামলার ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মাথ্যু মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনে সহিংসতার কোনো স্থান নেই।
১৭ জুলই সোমবার ঢাকা ১৭ আসনের নির্বাচনের দিন বেলা ৩টার পর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমকে নৌকার ব্যাজধারীরা মারধর করেন। এরপর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় তাঁকে।
এ বিষয়ে সাংবাদিকদের কাছে হিরো আলম বলেন, ‘বেলা ৩টার পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।’ পরে তিনি নির্বাচন বর্জনের ঘোষণাও দেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন