https://www.prothomalony.com/
5682
new-york
এডওয়ার্ড ক্যাবান নিউইয়র্ক সিটির নতুন পুলিশ কমিশনার হয়েছেন। মেয়র এরিক অ্যাডামস ১৭ জুলাই সোমবার এক সংবাদ সম্মেলনে তাঁর এ মনোনয়নের কথা জানিয়েছেন। এডওয়ার্ড ক্যাবান নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম হিস্পানিক হিসেবে পুলিশ কমিশনার হলেন। এর আগে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে দায়িত্ব পালন করা কিচেন্ট সাওয়েল পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
ব্রংকসে জন্ম ও বেড়ে উঠা এডওয়ার্ড প্রায় ৩০ বছর আগে এনওয়াইপিডিতে যোগ দিয়েছিলেন। ব্রংকসের সে প্রিসিংটে কেরিয়ার শুরু করেছিলেন, সেই ৪০তম প্রিসেংক্টে দাড়িয়ে মেয়র অ্যাডামস তাঁকে পুলিশ কমিশনার হিসেবে সবাইকে পরিচয় করইয়ে দেন। এসময় উপস্থিত এনওয়াইপিডি সদস্যরা 'এডি এডি' স্লোগানে মুখরিত করে তুলেন সভাস্থল।
হিস্পানিক মা বাবার সন্তান এডওয়ার্ড ক্যাবানের মনোনয়ন ঘোষণা করে মেয়র এরিক অ্যাডামস বলেন, ঘোষণাটি তাঁর জন্য বেশ আবেগের। কারণ এডওয়ার্ড ক্যাবানের বাবা ও মেয়র একসময় ট্রানজিট পুলিশে কাজ করেছেন। হিস্পানিক কমিউনিটির প্রতিনিধি হসেবে এ মনোয়ন কমিউনিটির জন্যেও গুরুত্বের বলে তিনি উল্লেখ করেন।
এডওয়ার্ড ক্যাবান বলেছেন, ৩২ বছর আগে এনওয়াইপিডিতে আমার যাত্রা শুরু হয়েছিল। পোর্টিরিকো থেকে আসা এক শিশু সাউথ ব্রংকসে আমেরিকার জীবন শুরু করার কথা স্মরণ করে ক্যাবান বলেছেন, প্রথম হিস্পানিক হিসেবে সিটির পুলিশ কমিশনার হওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন।
৫৫ বছর বয়সী এডওয়ার্ড ক্যাবান বিবাহিত ও দুই সন্তানের জনক। নিউইয়র্ক পুলিশের মধ্যে তিনি বেশ জনপ্রিয় বলে দেখা যাচ্ছে। নিউইয়র্ক সিটির বেড়ে উঠা অপরাধ নিয়ন্ত্রণে নতুন পুলিশ কমিশনার সফল হবেন, এমন প্রত্যাশা করছেন নাগরিকরা।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন