https://www.prothomalony.com/

5679

north-america

উত্তর আমেরিকা

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য হলেন জয়

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩ ০৪:৩৬

নিউইয়র্কে বসবাসরত সফ্‌টওয়ার ইন্জিনিয়ার জেড ও জয় বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য হলেন। ১৬ জুলাই রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে এই কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শিক্ষাগত জীবনে জেড ও জয় নিউ ইয়র্ক সিটি কলেজ অব টেকনলজি থেকে কম্পিউটার সিস্টেম টেকনলজির উপর গ্রাজুয়েশন করেছেন। একই কলেজ থেকে তিনি ইংরেজী সাহিত্যের উপর প্রতিযোগিতা মুলক আর্টিকেল লিখে আউট স্ট্যান্ডিং রাইটার খেতাবে ভুষিত হোন এবং সংম্বধিত হন। এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার সিডনি থেকে বিজনেস ইনফরমেশন এন্ড ম্যানেজমেন্টের উপর এডভান্সড ডিপ্লোমা করেছেন। জয় যুক্তরাস্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের গ্রন্হনা ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি শেখ হাসিনা মুক্তি আন্দোলন সহ সকল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহন করে থাকেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন