https://www.prothomalony.com/
5671
north-america
এসোসিয়েশন কুলতুরাল উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনীয়ার তত্বাবধানে প্লাসা মাকবার বিস্তির্ণ মাঠে ১৫ জুলাই রোববার ঐতিহ্যবাহী বাংলার মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়। সংগঠক শফিক খানের পরিচালনায়, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেছার সভাপতিত্বে অনুষ্ঠানমালায় ২০ হাজারেরও বেশী বাংলা ভাষাভাষীদের কাছে স্পেনের সর্ব বৃহৎ মেলা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মেলাকে প্রানবন্ত করতে মাসেরও অধিক সময় ব্যাপী সকল সংগঠনের নেতৃবৃন্দের পরিশ্রমের ফসল পাওয়া গেছে। মাঠের উপচে পড়া হাজার হাজার মানুষের উপস্হিতিই বাংলা মেলা সার্থক হয়েছে।

সম্পূর্ন মেলা পরিচালনায় উপস্থাপনের দায়িত্ব পালন করেন সাইদ স্বপন, মিতা, নিগার হোসাইন, মাসুদা পারভিন মুন্নি, তাইফা রহমান শারমিন। সংগঠনের সাধারন সম্পাদক শফিক খানের শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
মেলার প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ এন ডি সি, বিশেষ অতিথি এ টি এম আব্দুর রউফ, দীন মোহাম্মদ ইমাদুল হক, রেদওয়ান আহমেদ, মোহাম্মদ মোতাসিমুল ইসলাম, ইবান প্যারেয়া, মারিয়া হুসে আরতেগা, ওরিয়ল আমরোছ, ভিকটর আলব্যারেস, সংগঠনের প্রধান উপদেষ্টা ড.নজরুল, মেহেতাব হক জানু। অতিথি ও সাংগঠনিক ব্যক্তিবর্গকে মঞ্চে ডাকা হয়, শুভেচ্ছা বক্তব্য শেষে ফিতা কেটে বিকেল ৬.৩০ মিনিটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ।

প্রতি বারের মত এবারেও স্টলে সাজানো হয় রকমারি খাবার। ভি ই পি গ্লারি, মেলায় যাইরে রুপক গান এ রং বেরং এর সাজসজ্জা , তুনা দে মেদিসিনা ”ইউনিভারসিদাদ দে কইমব্রা” মিউজিক এবং নৃত্য উদ্বোধনী অনুষ্ঠানে এক নতুন মাত্রা নিয়ে আসে।
'হাত ছাইড়া দাও সোনার দেওরা' গানের তালে ছোট সোনা মনিদের নৃত্যে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। হাজার হাজার দর্শক উপস্হিতিতে ২০২৩ এর মেলা নতুন ইতিহাস গড়তে সক্ষম হয়। রাত ১০.৩০ টা পর্যন্ত ইমতিয়াজ বাবু, রাজু গাজী, অহনা দীবা, তন্ময়, অমি, জিনাত শফিক, রওশান আফতাব মন্জু, ক্যথরিনের দলীয় নৃত্য সহ স্হানীয় শিল্পীরা স্টেজ মাতিয়ে তোলেন। স্হানীয় শিল্পীদের পর্ব শেষে আমন্ত্রীত অতিথি শিল্পী আঁখি আলমগীর, প্রিয়াংকা বিশ্বাস, পুলক অধিকারী স্টেজ মাতিয়ে তোলেন। আঁখির গানে আত্মহারা দর্শক নৃত্যে মাকবা প্রাঙ্গন হয়ে উঠে হৃদয়ের এক চিলতে বাংলাদেশ। সাংস্কৃতিক পর্ব শেষে রাত ১টায় লটারী ড্র অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার ১০০০ ইউরো জিতে নেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক আবু জাফর মাসুদ, ২য় পুরস্কার লেপটপ জিতে নেন সহ সভাপতি খুরশিদ আলম বাদল। লটারী পর্ব দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন