https://www.prothomalony.com/
5609
north-america
প্রকাশ: ১২ জুলাই ২০২৩ ০৭:২৯
মেয়র এরিক অ্যাডামস্ বলেছেন, কোনো সন্দেহ নেই যে, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভাল। আমাদের অনেক সমস্যা মোকাবেলা করতে হয়। যদি আমরা সেগুলোর উৎস খুঁজি এবং মোকাবেলা করি—তবে তা আরো কার্যকর হবে এবং সহজে মোকাবেলা করা যাবে। তরুণদের মধ্যে বন্দুক সহিংসতা সেই সমস্যাগুলির মধ্যে একটি।
১০ জুলাই সোমবার তাঁর সাপ্তাহিক অপ এড কলামে মেয়র অ্যাডামস বলেছেন, নিউ ইয়র্ক সিটির ক্রাইসিস ম্যানেজমেন্টসিস্টেমে আমাদের প্রশাসনের $৮৯মিলিয়ন বিনিয়োগের পাশাপাশি আমাদের সামার ইয়ুথ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম এবং সামাররাইজিং-এক যুগান্তকারী বিনিয়োগ, যা আমাদের তরুণদের অনুপ্রেরণা দিতে পারে এবং তাদের নিরাপদ রাখতে পারে। আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট সিস্টেম মারাত্মক সংঘর্ষ মোকাবেলা করার জন্য ব্যাপকভাবে স্বীকৃত একটি জনস্বাস্থ্য পদ্ধতির উপর ভিত্তিকরে তৈরি করা হয়েছে। এর লক্ষ্য হল উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সহিংসতার প্রতি নিউ ইয়র্কবাসীদের মনোভাব পরিবর্তন করা। সেই সাথে ক্রাইসিস ম্যানেজমেন্ট সিস্টেম এবং প্রোগ্রামগুলি আমাদের তরুণদের একটি উন্নত ভবিষ্যত তৈরি করতে এবং অস্ত্রের বর্বরতা আবির্ভূত হওয়ার আগে প্রতিরোধে সহায়তা করার জন্য প্রয়োজনীয় সুযোগ ও দক্ষতা প্রদান করবে।
মেয়র অ্যাডামস্ বলেন, অপরাধ প্রতিরোধে আমাদের সাফল্য এই প্রচেষ্টাগুলি ভিত্তি হিসাবে কাজ করবে। ২০২৩ সালের প্রথমছয় মাসে গুলির সহিংসতা ২৪ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২২ সালে একই সময়কালে বছরের প্রথম ছয় মাসের তুলনায় সাতটি প্রধান বিভাগের মধ্যে পাঁচটিতে অপরাধ কমেছে। আমরা অপরাধ কমিয়ে আনতে এবং নিউইয়র্ককে দেশের সবচেয়ে নিরাপদ বৃহৎ শহর হিসেবে রাখতে অব্যাহত থাকব।
ক্রাইসিস ম্যানেজমেন্ট সিস্টেম স্থানীয় বাসিন্দাদের, সহিংসতায় জড়িতদের এবং সম্প্রদায়ের নেতাদের মোতায়েন করে বিবাদের মধ্যস্থতা করতে এবং ১৬ থেকে ২৪ বছর বয়সী বন্দুকের সহিংসতার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা যুবকদের মেন্টরশিপের সাথে সংযুক্ত করবে বলে জানান, অ্যাডামস্। তিনি বলেন, সহিংসতায় জড়িতদের প্রায়শই হিংসাত্মক আচরণের পূর্ব ইতিহাস থাকে। তারা বিপজ্জনক হয়ে উঠার আগে উত্তেজনা প্রশমিত করতে উচ্চ-ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য পরিষেবা, চাকরির প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ এবং আরও অনেক কিছুর সাথে সংযুক্ত করতে পারে, যা তরুণদের সহিংসতার ঝুঁকি হ্রাস করতে পারে। আমাদের CMS টিমগুলি ৩১টি এলাকায় কাজ করবে, যেগুলি দুই-তৃতীয়াংশেরও বেশি গুলাগুলির রেকর্ডে ছিল।
অ্যাডামস বলেন, এছাড়াও আমরা সামারের প্রোগ্রামগুলি এবং কর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে তরুণদের সঠিক পথে নিয়ে আসছি যা তাদেরকে কাজগুলোতে নিযুক্ত রাখবে। আমাদের সামার রাইজিং প্রোগ্রাম কিন্টারগার্ডেন থেকে ৮ম শ্রেনি পর্যন্ত ১১ হাজার শিশু কিশোরদের সার্ভিস পরিবেশন করে। ৫ জুলাই থেকে শুরু হওয়া এই প্রোগ্রামটি ৬/৭ সপ্তাহের জন্য চলবে। এটি শিক্ষার্থীদের কোভিড-১৯ সময়কালীন শেখার গ্যাপগুলো দূর করবে এবং তাদের নিরাপদ পরিবেশে একটি মজার সামার উপভোগ করতেদেবে। কর্মজীবি বাবা মায়েদের জন্য এই প্রোগাম তাদের কাজ চালিয়ে যাওয়া ও সন্তানদের ব্যস্ত রাখার সুযোগ দেয়। সামার ইয়থ এম্পোয়েমেন্ট প্রোগ্রাম প্রায় ১ লাখ যুবকদের ব্যবসা, প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অর্থ উপার্জনের সুযোগ দিবে।
মেয়র বলেন, বন্দুক সহিংসতা এমনিতেই ঘটে না। যখন আমাদের যুবকরা জীবনের উদ্দেশ্য খোঁজে না পায়, তখনই সহিংসতা বা অন্যান্য অসামাজিক আচরণের দিকে ঝুঁকে পড়ে। সঠিক সামাজিক-সংবেদনশীল দক্ষতা, কাজের অর্থপ্রদান এবং আকর্ষক ইন্টার্নশিপের সুযোগগুলো আমাদের ঝুঁকিপূর্ণ যুবকদের জীবনকে ঘুরিয়ে দিতে পারে।
তিনি বলেন, যখন আমি একজন যুবক ছিলাম, আমিও আইন নিয়ে সমস্যায় পড়েছিলাম। কিন্তু এখন আমি নিউ ইয়র্ক সিটির মেয়র। আমি দ্বিতীয় সুযোগ পেয়েছিলাম। আমি চাই আমাদের সকল যুবক-তরুণদের কাছে একই দ্বিতীয় সুযোগ থাকুক যা আমি পেয়েছি। নিউইয়র্ক সবার জন্য একটি নিরাপদ এবং একটি সমৃদ্ধ দীপক হিসেবে থাকবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন