https://www.prothomalony.com/

5606

north-america

উত্তর আমেরিকা

কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন ও মিলন মেলা

প্রকাশ: ১২ জুলাই ২০২৩ ০৬:৫৫

কুষ্টিয়া জেলা সমিতির বনভোজন ও মিলন মেলা ২ জুলাই রোববার  লংআইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান ট্রাষ্টী বোর্ড সদস্য, উপদেষ্টামন্ডলী, কার্যকরী কমিটি, বনভোজন কমিটি সহ সকল অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে বনভোজন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাষ্টী বোর্ডের সদস্য  মোঃ গিয়াস উদ্দীন, প্রফেসর  ড. মোহাম্মদ আসাদুল্লাহ্, রাশেদুল আলম, মোঃ সাজেজুল ইসলাম সুজন, মাসুদুল ইসলাম লিপু, এছাড়া উপদেষ্টা মন্ডলীদের মধ্য নাজমুল আহসান দুলাল, ডাঃ মোঃ আমান উল্লাহ, মোঃ আবুতালেব, রফিক আহম্মেদ মিলু, রোমিও রহমান, খন্দকার আমিরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার আব্দুল খালেক ডিরেক্টর মিলেনিয়াম  টিভি, মোঃ মফিজুল ইসলাম ব্লু গ্রিন ইনসুরেন্স, কারিউম কাইছার ( কাইছার টেক ) মোঃ জাফর আহম্মেদ। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, বনভোজন ও মিলন মেলার আহ্বায়ক মোঃ কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আবুহেনা মোস্তফা কামাল রয়েল,  মোঃ জনিরুল ইসলাম, সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ যুবায়ের, যুগ্ম সদস্য সচিব মোঃসাজিদ হোসান প্রলয়, প্রধান সমন্বয়কারী তৌয়ুবুর রহমান, যুগ্ম সদস্য সচিব কারিবুল ইসলাম, মহিলা সম্পাদক আম্বিয়া অন্তরা, আসিফ ইকবাল সন্চয়, আবদুল মতিন, সহ সভাপতি শরিফুল করিম চৌধুরী, রওশন পারভীন,মোছাঃ আনোয়ারা খাতুন মনজু, মোঃ আরিফুজ্জামান,সাদেকুল আওয়াল, মফিজুল ইসলাম শুভ, শাহানারা খাতুন,মনোয়ার হোসেন মমিন, জুয়েল আহম্মেদ, মাফিউল আলম, মোঃ হামিদুল্লাহ, মোঃ লিটন আলি, মনিরুল ইসলাম, শাহীন আহম্মেদ, সুমী, পান্না নাহার, মহিমাতুজ্জোহুরা, মোঃ আবুতালেব, মোঃ মতিয়ার রহমান , শাহজাহান খান  ও কার্যকরী কমিটির সকল সদস্য  ও অতিথিবৃন্দ।



সকালের নাস্তার পর্বের পরই খেলাধুলা পর্ব শুরু করা হয় I খেলাধুলা পর্বটি পরিচালনা করেন মোঃ কামরুজ্জামান ও  সাজিদ হাসান প্রলয়, মোহাঃ আলমগীর, সন্চয় , শাহজাহান এবং কবিরুল ।



১ম পর্বের খেলায় ছিল ছোট ছেলে মেয়েদের ০ থেকে ৪, ৫ থেকে ৮, ৯ থেকে ১২, ও ১৩ থেকে  ১৮ বয়সি ছেলে মেয়েদের রান ও মেমোরাইজ কম্পিটিশন ।
দুপুরের খাবার পরিবেশনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ গিয়াস উদ্দিন, সহযোগিতা করেন মাসুদুল ইসলাম লিপু, তোফাজ্জেল, নান্টু, আব্দুল গাফ্ফার, আলমগীর, সন্চয়, সাজিদ হাসান, কারিবুল ইসলাম সহ অনেকেই I



দুপুরের মধ্যাহ্ন ভোজনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয়। গান পরিবেশন করেন রায়ান তাজ, প্রমি তাজ, চন্দ্রা রয়, সেলিম ইব্রাহিম, হিরা এবং অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন নাজমুল আহসান দুলাল।

সাংস্কৃতিক অনুষ্ঠানটির পর দ্বিতীয় পর্বের খেলায় ছিল  ফ্রি কিক ও বালিশ বদল ।

দ্বিতীয় পর্বের খেলাধুলার পরপরই পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্বটি শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম  , বনভোজন কমিটির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান।



এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন সভাপতি মোঃ আসাদুজ্জামান, ডঃ মোহাম্মদ আসাদুল্লাহ, ডাঃ আমান উল্লাহ, মোঃ গিয়াস উদ্দীন, রাশেদুল আলম, মোঃ সাজেজুল ইসলাম সুজন, মাসুদুল ইসলাম লিপু, খন্দকার আমিরুল ইসলাম, রোমিও রহমান, সম্মানিত অথিতিদের মধ্যে ছিলেন ইন্জিনিয়ার আব্দুল খালেক, রেদায়ানা সেতু সহ অন্যান্য অথিতিবৃন্দ। 

আকর্ষণীয় র‍্যাফেল ড্র পর্বটি ট্রাষ্টীবোর্ডের সদস্য রাশেদুল আলমের তত্ত্বাবধানে, মোঃ সাজেজুল ইসলাম সুজন ও আশরাফুল আলমের  পরিচালনায় টান টান পর্বটি চলে। র‍্যাফেল ড্র পুরস্কার এর মধ্যে উল্লেখযোগ্য ছিল: ১ম পুরস্কার (স্বর্ণের সেট) মার্কস হোমকেয়ারের সৌজন্যে, ২য় পুরস্কারঃ ল্যাপটপ সৌজন্যে ডাঃ আমান উল্লাহ, ৩য় পুরস্কারঃ ৬৫” টিভি - সৌজন্যে কাইছার টেক), ৪থ  পুরস্কার (মাইক্রোওয়েভ সৈজন্যে মোঃ কামরুজ্জামান ) সহ মোট ২১ টি  রাফেল ড্রর পুরস্কার দেওয়া।

অন্যান্য রাফেল ড্রর পুরস্কার গুলো মোহাম্মদ এন মজুমদার, শেখ আল মামুন, খলিল হালাল চাইনিজ, জাকির সিপিএ, উপদেষ্টা মোঃ জিন্নাত খান, ওয়াসী চৌধুরী, উপদেষ্টা মোঃ আবুতালেব কেএম ডিস্ট্রিবিশন, মোঃ কামরুল ইসলাম খামার বাড়ি ও মোঃ জনিরুল ইসলামের পারফিউম ফাবিহা এর সৌজন্যে মোট ২১টি পুরস্কার প্রদান করা হয় ।এছাড়া গ্রান্ড স্পন্সর করেছেন কুষ্টিয়ার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব বশির আহম্মেদ, এটর্নী মইন চৌধুরী, ইন্জিনিয়ার আব্দুল খালেক, মোঃ মফিজুল ইসলাম । মিডিয়া পার্টনার ছিলেন মিলেনিয়াম টেলিভিশন।

ট্রাস্টীবোর্ডের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ গিয়াস উদ্দীন, ডঃ মোহাম্মদ আসাদুল্লাহ, ডাঃ মোঃ আমান উল্লাহ, রাশেদুল আলম, সাজেজুল ইসলাম সুজন, মাসুদুল ইসলাম লিপু , উপদেষ্টামন্ডলীর মধ্যে নাজমুল আহসান দুলাল, রোমিও রহমান, খন্দকার আমিরুল ইসলাম, রফিক আহম্মেদ মিলু , সাধারন সম্পাদক আশরাফুল আলম, আহ্বায়ক মোঃ কামরুজ্জামান, অতিথিদের মধ্যে রাখেন ইন্জিনিয়ার আব্দুল খালেক, এডভোকেট রেদোয়ানা সেতু ।

পরিশেষে সভাপতি মোঃ আসাদুজ্জামান সকল অথিতিবৃন্দ, উপদেষ্টামন্ডলী, মিডিয়া পার্টনার মিলেনিয়াম টেলিভিশন, বনভোজন কমিটি ও কার্যকরী কমিটির সকল সদস্যকে ধন্যবাদ দিয়ে বনভোজন ও মিলন মেলার সমাপ্তি ঘোষণা করেন৷
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন