https://www.prothomalony.com/

5601

north-america

উত্তর আমেরিকা

ডাইভারসিটি প্লাজায় 'ফিরে চল মাটির টানে' শীর্ষক লোকসংগীত উৎসব অনুষ্ঠিত

প্রকাশ: ১১ জুলাই ২০২৩ ০৮:৪৬

'ফিরে চল মাটির টানে’ শীর্ষক লোকসংগীত উৎসব  ৮ জুলাই  শনিবার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২ থেকে মাঝরাত পর্যন্ত চলে এই অনুষ্ঠান। এই লোকসংগীত উৎসব আয়োজন করেছে বেঙ্গলী ক্লাব ইউএসএ। 

অনুষ্ঠানে বক্তব্য দেন উৎসব কমিটির আহ্বায়ক দীপক দাস , দুই বাংলার জনপ্রিয় লোকসংগীত  শিল্পী পবন দাস ,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত রথীন্দ্রনাথ রায়, লোক সংগীত উৎসব উপদেষ্টা শিতাংসু গুহ ও প্রধান সমন্বয়কারী দীনেশ চন্দ্র মজুমদার। লোকসংগীত উৎসবের প্রধান অতিথি ও সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ ফোবানার সভায় টরেন্টাতে থাকার কারণে অনুষ্ঠানে থাকতে পারেন নি। লোকসংগীত উৎসব পরিচালনা করেন সদস্য সচিব শিবলী ছাদেক।

সংগীত পরিবেশন করেন পবন দাস বাবুল,একুশে পদকপ্রাপ্ত শিল্পী  রথীন্দ্রনাথ রায়, প্রবাসের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ, শাহ মাহবুব, অনিক রাজ,সুশীল সিনহা, মিলন কুমার ও মোহর খান।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন