https://www.prothomalony.com/
5600
new-york
৮ জুলাই শনিবার জ্যাকসন হাইটের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কে ফোবানা একাংশের সংবাদ সম্মেলনে চেয়ারম্যান গিয়াস আহমেদ জানান ফোবানা সম্মেলন কানাডার টরেন্টোতে ১-৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে গিয়াস আহমেদ আলী ইমাম শিকদার ও কাজি আজমকে ইঙ্গিত করে বলেন সংগঠনের ভেতর যারা ক্ষতিকর সংগঠনের স্টিয়ারিং কমিটির সভায় তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে।
সংবাদ সম্মেলনে গিয়াস আহমেদ এক প্রশ্নের জবাবে বলেন, এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজ গায়ের জোরে কাজ করতে পারেন না। তিনি মোহাম্মদ হোসেন, কাজি আজম ও আলী ইমামদের হাতে বন্দী। এই ৩ জনের কারণেই ফোবানা নিয়ে সমস্যা হচ্ছে। তিনি ফোবানা নিয়ে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের বিভিন্ন ব্যর্থতার কথাও তুলে ধরেন সংবাদ সম্মেলনে।
১-৩ সেপ্টেম্বর কানাডার টরেন্টো শহরের শেরাটন হোটেলে আরেকটি ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে এটির সাথে শাহ নেওয়াজদের সম্মেলনের কোন সম্পর্ক নেই। সংবাদ সম্মেলনে গিয়াস আহমেদ বলেন, শাহ নেওয়াজদের সাথে মিলে যাওয়ার এখনও সম্ভাবনা রয়েছে। সবশেষে টরেন্টোতে একটি ফোবানা হলেও হতে পারে।
জ্যাকসন হাইটস্থ নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. খন্দকার মাসুদুর রহমান, হাসানুজামান হাসান, কাজি তোফায়েল ইসলাম, সৈয়দ এনায়েত আলী, কাজী এলিন রহমান, মফিজ ভূইয়া রুমি, জাহাজ্ঞীর আলম, শাহাদত হোসেন রাজু, নাজমুল আলম শ্যামল প্রমুখ।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন