https://www.prothomalony.com/
5597
new-york
প্রকাশ: ১১ জুলাই ২০২৩ ০১:১৬
৯ জুলাই রোববার জ্যামাইকার একটি পার্টি হলে বাংলাদেশ সোসাইটি অব লং আইল্যান্ড নিউইয়র্ক’র অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দিন আহমদ সোহাগ
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান। নূতন কমিটির সদস্যরা হলেন সভাপতি সৈয়দ রুহুল আলী, সহ সভাপতি মো. এম রহমান, রাজিবুল আলম, সাধারণ সম্পাদক লোকমান হোসেন সায়েম, সহ সাধারণ সম্পাদক ইমমাইল হোসেন, সৈয়দ আবুল কাসেম, কোশাধ্যক্ষ সৈয়দ ফখরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান জুবেদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কিউ জয়, প্রচার সম্পাদক ইফজাল আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তামান্না কে লুদি, ক্রীড়া সম্পাদক বদরুল আলম সজীব, সমাজ সেবা সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম, মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা হ্যাপী, কার্যকরী সদস্য সৈয়দ তাহীদ, মানিক মিয়া, বশির হুসেন, মাহবুব খান, সাবরিনা রহমান, মহসনি মিয়া, সৈয়দ সাহান আহমেদ ও মো. ফারুক।
অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, অধ্যাপিকা হুসনে আরা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সৈয়দ সিদ্দিকুল হাসান, তোজাম্মেল হুসেন, জালাল উদ্দিন, মামুনুর রশীদ শিপু, শাহান খান প্রমুখ। সংগঠনের সভাপতি সৈয়দ রুহুল আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেন সায়েমের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের পক্ষ থেকে অভিষিক্তদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
নতুন কমিটির সদস্যরা দেশ ও প্রবাসে মানুষের কল্যাণে দায়িত্ব পালন করে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি সৈয়দ রুহুল আলী এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেন সায়েম প্রধান নির্বাচন কমিশনার, অতিথিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। শিল্পীদের মধ্যে ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব, রোখশানা মির্জাসহ অন্যান্যরা।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন