https://www.prothomalony.com/
5583
north-america
সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের বনভোজন আগামী ১৬ জুলাই রোববার কুইন্সের এস্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে কার্যকরি পরিষদ,উপদেষ্টা ও ট্রাস্টি পরিষদের যৌথ সভা ৬ জুলাই বৃহস্পতিবার জ্যামাইকার মতিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান (লায়েক) এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আর.সি টিটোর পরিচালনায় সভায় বক্তৃতা করেন সংগঠনের সম্মানিত ট্রাস্টি রিয়াজ উদ্দীন কামরান, সম্মানিত উপদেষ্টা মোঃ মেহবুব, মামুন আহমেদ, সাবেক সভাপতি হাজী শাহাবুদ্দীন, সিনিয়র সদস্য হাজী দুলাল মিয়া এনাম, কার্যকরি পরিষদের সহ সভাপতি জয়ন্ত কুমার চক্রবর্তি, শরিফুল খালিসদার , সহ সম্পাদক সামুন মাহমুদ, কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ আবদার , দপ্তর সম্পাদক অপু সিং, সদস্য হারুন রশীদ মামুন , কম্যুনিটি ব্যক্তিত্ব ফয়জুন নুর চৌধুরী, আব্দুল মুনতাকিন চৌধুরী, মিলন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা সংগঠনের আগামি ১৬ই জুলাই অনুষ্ঠিতব্য বনভোজন ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভা থেকে বনভোজন সফল করতে সদরবাসীর প্রতি আহ্বান জানানো হয়। রাতের আহার পর্বের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন