https://www.prothomalony.com/

5569

north-america

উত্তর আমেরিকা

ব্রুকলিন এবং কুইন্সে অবৈধ স্কুটার আরোহী দ্বারা ৪জন গুলিবিদ্ধ ১জন নিহত

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩ ০৭:৫৫

শনিবার ব্রুকলিন ও কুইন্সে নিরীহ পথচারীদের ওপর গুলি চালায় এক স্কুটার আরোহী। ২৫ বছর বয়সী বন্দুকধারী এখন পুলিশ হেফাজতে রয়েছে। তিনি বেআইনি স্কুটারটি চালাচ্ছিলেন যা উদ্ধার করা হয়েছে, পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্রও।

ভিডিও দেখা গেছে, সে কাউকে টার্গেট করছিল না, এবং   কাউকে অনুসরণও করছিল না। সে তার স্কুটার গাড়ি চালাচ্ছিল এবং এলোমেলোভাবে মানুষকে গুলি করছিল। 

জ্যামাইকা অ্যাভিনিউয়ের একটি নেইল সেলুনের কাঁচের জানালা গুলির কারণে ভেঙে যায়। একজন গ্রাহক ক্যামেরায় উপস্থিত ছিলেন যখন ৮৭ বছর বয়সী একজনকে পিছন থেকে গুলি করে হত্যা করা হয়। 

প্রত্যক্ষদর্শী বলেছেন, "তিনি রাস্তায় পড়েছিলেন এবং রক্তপাত হচ্ছিল। তারপরে আমরা আরও কিছু গুলির শব্দ শুনেছিলাম। তখন আমরা মাটিতে শুয়ে যাই।" 

পুলিশ বলছে, শনিবার সকাল ১১টা ১০ মিনিটে গোলাগুলি শুরু হয়। ব্রুকলিনের অ্যাশফোর্ড স্ট্রিট এবং আর্লিংটন অ্যাভিনিউতে ২১ বছর বয়সী এক ব্যক্তির কাঁধে গুলি করা হয়। এর ঠিক ১৭ মিনিট পরে, সেই ৮৭ বছর বয়সী ব্যক্তিকে জ্যামাইকা অ্যাভিনিউতে গুলি করে হত্যা করা হয়। রাত ১১ঃ৩৫ এর দিকে এ হিলসাইড এভিনিউ এবং ১২৬তম স্ট্রিটে, ৪৪ বছরবয়সী একজন ব্যক্তির মুখে গুলি করা হয়। তিনি এখন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এর মাত্র দুই মিনিট পরে জ্যামাইকা অ্যাভিনিউ এবং ১৩৪তম স্ট্রিটে, একজন ৬৩ বছর বয়সী ব্যক্তিও গুলিবিদ্ধ হোন। 

এনওয়াইপিডির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এডওয়ার্ড ক্যাবান বলেছেন, "আধিকারিকরা কুইন্স জুড়ে সন্দেহভাজন ব্যক্তির একটি ইমেজ দিয়ে সজ্জিত।"

সন্দেহভাজন ব্যক্তির একটি চিত্র প্রতিটি NYPD অফিসারকে পাঠানো হয়েছিল। এটি ১০৩তম এবং ১১৩তম প্রিসিনক্টের অফিসারদের কুইন্সে সন্দেহভাজন ব্যক্তিকে দুপুর ১টার পরে চিনতে এবং গ্রেপ্তার করতে সহায়তা করেছিল। নাইন.এমএম পিস্তলেএকটি বর্ধিত ম্যাগাজিন ছিল। 

পুলিশ সূত্র বলছে, সন্দেহভাজন ব্যক্তিকে ১০৭ প্রিসিন্টে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো সন্দেহভাজনকে সম্পূর্ণ সনাক্ত করা যায়নি, এবং আপাতত কোন চার্জ হয়নি। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন