https://www.prothomalony.com/

5568

north-america

উত্তর আমেরিকা

মাসুম আহমদ এর 'একজন সার্টিফাইড কবি হওয়ার প্রস্তুতি'

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩ ০৭:৫৩

কবি মাসুম আহমদ-এর কবিতার বই 'একজন সার্টিফাইড কবি হওয়ার প্রস্তুতি'-প্রকাশ করেছে বুনন প্রকাশনী। সর্বমোট ৭৫টিকবিতা নিয়ে এটিই তাঁর প্রথম একক কবিতার বই। 

মাসুম আহমদের কবিতায় আছে আধুনিক এবং উত্তরাধুনিকতার অপূর্ব সংমিশ্রণ। প্রকাশিত কবিতার অধিকাংশ কবিতাই গদ্যকবিতা। বইয়ের কবিতায় প্রেম আছে, বিরহ আছে, জীবন আছে, মানুষ আছে, বিপ্লব আছে, প্রতিবাদ আছে, আছে অভিমান আর অপেক্ষার গল্প। 

কবি মাসুম আহমদ এবং তাঁর কবিতা সম্পর্কে কবি তমিজ উদ্‌দীন লোদী বলেন, 'কিছু কিছু কবি রয়েছেন এমন যারা নিজেকেতৈরি  করে নেন, ধৈর্য ও স্থৈর্যের পরিক্রমায় নিজেকে স্থিত করেন। নির্মীয়মাণ সৃষ্টিকে আভাসিত করবার জন্য দীর্ঘ পথ পাড়ি দেবার সংকল্পে দাঢ্য হন। এ কথাটি মনে হলো মাসুম আহমদের কবিতাগুলো পড়ে। তিনি শূন্য দশকের কবি, লিখছেন দীর্ঘদিন থেকে। বই বের করার কোনোরূপ তাড়াহুড়া করেননি। নিজেকে প্রস্তুত করেছেন অসীম পরিমিতিবোধে। তার প্রথম বইটি বেরোতেযাচ্ছে ,যার অধিকাংশ কবিতা শিল্পময়তায় ঋদ্ধ। কবিতার যে শিল্পীনিপুণ ছদ্ধভাষণ তা তার প্রায় প্রতিটি  কবিতায় লক্ষণীয়।' 

'একটা শহর জেগে উঠে আমার শার্টের কলার চেপে ধরে বলেছিল, বিপ্লব চাই অথবা মৃত্যু ' - এই বাক্যবন্ধ দিয়ে যার কবিতা বইয়ের শুরু তাতে তার কবিতা নির্মাণের অভীপ্সা অত্যন্ত স্পষ্ট। তিনি তার একটি কাব্যভাষা তৈরিতে সচেষ্ট থেকেছেন। 

যখন তিনি লিখেন 'আমাদের সোনালী ইলিশ উৎসব জমে উঠার পিছনে তোমার সাদা হাত থাকার প্রতিশ্রুতি যে বয়ামে রাখাছিল, সেটা লাল পিঁপড়েরা টেনে নিয়ে গেছে গভীর জঙ্গলে' - একথার-ই প্রতিধ্বনি তোলে। শিল্পের বোধকে সুন্দরভাবে সংহরণ  করে নিয়ে কবি লিখেন 'ঈশ্বর আগামির খবর সম্পাদনা নিয়ে যখন খুব ব্যস্ত / আমি তখন বাজার থেকে ডায়েরি  কিনে নিয়ে এসে /সেখানে স্পষ্ট অক্ষরে লেখার চেষ্টা করি / মানুষ তার দুই হাত কেমন করে  ঈগল পাখির মতো প্রশস্ত করবে।

তার কবিতায় শিল্প-জিজ্ঞাসার সাথে জৈবনিক ও যাপনের নানা অসঙ্গতির কথাও উঠে আসে। কখনো শ্লেষ , শ্লেষের আড়ালে বিপ্লবের প্রতিধ্বনি তোলে। কোনো  কোনো  কবিতায় আভাসিত হয় প্রেম, প্রেমের আর্তি। এক ধরনের রোমান্টিকতায় যা স্ফুটতরহয়ে ওঠে। একান্ত স্বাতন্ত্র্যে তার কবিতা আপন অবিমিশ্র বিশুদ্ধতা তৈরি করার পথে পা বাড়িয়েছে, এ কথা এখনি বলা যায়। তার বইয়ের নামটিও অভিনব ও বিনয় নম্রতার পরিচয় বহন করে।'

কবি স্বপ্নকুমার বলেন, 'কবিতায় আমাদের প্রত্যেকের খোঁজাখুঁজিই আলাদা কেউ উপমা খুঁজি, কেউ উৎপ্রেক্ষা তো কেউ খুঁজি চিত্রকল্প। এগুলোর কোনো কিছুই আমি কবিতায় খুঁজি না একটা ভালো কবিতায় এগুলো এমনিতেই থাকে। তবে কবিতায় আমিকি খুঁজি? কবিতায় আমি যা খুঁজি ঠিক তা-ই কবি মাসুম আহমদের কবিতায় পাই।'

কবি মাসুম আহমদ এর কবিতা নিয়ে কবি, সাংবাদিক, শিক্ষক এইচ বি রিতা বলেন, "মাসুম আহমদ তাঁর আত্মার কালিতে ভাবনাকে ডুবিয়ে যেন শব্দগুলিকে জাঁকিয়ে তোলেন কবিতায়। তাঁর কাব্যিক ভাষা, সুরেলা ছন্দে অনুরণিত হয় যা আমাকে গভীরতাকে আলোড়িত করে। কবিতায় তাঁর একটা আত্মদর্শন লক্ষ্য করি। শব্দগুলি, সূক্ষ্মভাবে নির্বাচিত  হয়, নিরবিচ্ছিন্নভাবে আবদ্ধ হয় ভাবের সাথে যা আবেগের প্রতিকৃতি চিত্রায়ন করে বলে মনে হয়। মূলত মাসুম আহমদ বিষয়বস্তুর মোড়কেই কবিতালিখেন। ব্যক্তিজীবন, সমাজ ও আন্তর্জাতিক পরিসরে নানা বিষয়ের উপর গভীর পর্যবেক্ষণ লক্ষ্য করি তাঁর কবিতায়। প্রতিবাদে দেখি উপযুক্ত কাব্যিক ভাষা ও যুক্তিদর্শন। বই প্রচ্ছদটি আমার বেশ ভালো লেগেছে। প্রচ্ছদ দেখে মনে হলো, গাছের ডালে একটিসী-লায়ন অর্থাৎ একটি সীল মাছ তার ঠোঁটে করে ধরে রেখেছেন কবির কাঁধে ঝুলানো ব্যাগটি। যে কবি কাঁধের ব্যাগে ঝুলিয়েরাখেন মাছিদের জীবন ইতিহাস, সে কবির ব্যাগটি আজ সীল মাছের ঠোঁটে। শিরোনাম আর প্রচ্ছদ দেখেই বোঝা যায়-ব্যাঙ্গাত্বকমূলক কিছু তিনি যুক্ত করেছেন বইটিতে। এই পর্যবেক্ষণ আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির। কবির ভাবনার কাছে‌ অমূলক মনে হতে পারে।" 

'একজন সার্টিফাইড কবি হওয়ার প্রস্তুতি' বইটি নিউইয়র্ক বইমেলায় পঞ্চায়েতের স্টলে পাওয়া যাবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন