https://www.prothomalony.com/
5535
north-america
প্রকাশ: ০৬ জুলাই ২০২৩ ০৮:০৪
হোয়াইট হাউসে ২ জুলাই রোববার পাওয়া যায় এক পোটলা সাদা পাউডার। এরপর কর্মীদের সরিয়ে দেওয়া হয়। শুরু হয় তল্লাশি। পরে দেখা যায় সেটা কোকেন। হোয়াইট হাউসে এই সাদা পাউডার নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। হোয়াইট হাউসের যে জায়গায় দর্শকেরা যেতে পারেন, সেখানেই পড়ে ছিল এই পাউডার।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫ জুলাই বুধবার তাঁর সামাজিক মাধ্যমে হোয়াইট হাউসে কোকেন পাওয়া নিয়ে বাইডেন পরিবারকে হামলা চালিয়েছেন। সাথে সংবাদমাধ্যমকেও আরেক দফা সমালোচনা করতে ছাড়েননি ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসের সুরক্ষিত এলাকায় কোকেন বাইডেন বা তাঁর ছলে হান্টার বাইডেনের হবে। এ নিয়ে তাঁর ভাষায় মার্কিন 'ফেক মিডিয়া' সঠিক তথ্য প্রকাশ করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, দেখা যাবে মিডিয়া বলছে, এ সামান্য পরিমাণের কোকেইন। তেমন কিছু নয়।
সিক্রেট সার্ভিসের রুটিন তল্লাসির সময় কোকেইন পাওয়ার সময়টিতে প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউসে ছিলেন না। ক্যাম্প ডেভিডে ছিলেন। এরপরও সিক্রেট সার্ভিস কোনো ঝুঁকি না নিয়ে কর্মীদের বাইরে বের করে দেয়। বন্ধ করে দেওয়া হয় হোয়াইট হাউস। পুরো হোয়াইট হাউস তন্ন তন্ন করে খুঁজে দেখেন সিক্রেট সার্ভিসের কর্মীরা। সাদা পাউডার পরীক্ষার জন্য পাঠানো হয়।
রিপোর্ট আসে, ওই সাদা পাউডার হলো কোকেন। সিক্রেট সার্ভিসের মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ওই সাদা পাউডারের আরও পরীক্ষা চলছে। এ নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। ৪ জুলাই মঙ্গলবার সপরিবারে বাইডেন আবার হোয়াইট হাউসে ফিরেছেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন