https://www.prothomalony.com/

5533

north-america

উত্তর আমেরিকা

স্বাধীনতা রক্ষায় নয়, উদযাপনের সময়টিতে ২০ জন নিহত

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩ ০৭:৫২

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের সময়টিতে গুলাগুলিতে ২০ জন নিহত এবং ১২৬ জন গুলিবদ্ধ হয়েছে। স্বাধীনতা দিবসে গুলাগুলিতে নিহত এসব লোকজন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা রক্ষার জন্য আত্মহুতি দিতে হয়েছে, এমন নয়। এলোপাতাড়ি বন্ধুকের গুলিতে দেশ জুড়ে সংগঠিত হত্যাকাণ্ডের নিষ্টুর বলি হয়েছে ২০টি তাজা প্রাণ। আহত ১২৬ জনের মধ্যেও অনেকের অবস্থা সংকটজনক। শেষ হিসেবে স্বাধীনতা দিবসে মোট মৃত্যুর সংখ্যা বাড়বে বলে আশংকা করা হচ্ছে।

এবিসি নিউজের হিসেব অনুযায়ী ৩০ জুন শুক্রবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে ২২টি গণ গুলাগুলির ঘটনা ঘটেছে। আমেরিকার বন্ধুক সহিংসতার হিসেব রাখার প্রতিষ্ঠান গান ভাইয়োল্যান্স আর্কাইভ। তাদের সূত্র অনুযায়ী কোন গুলাগুলির ঘটনায় চারজন বা তার বেশি লোকের মৃত্যু ঘটলেই গণগুলাগুলী হিসেবে চিহ্নিত করা হয়। উৎসব আনন্দ বিষাদে সর্বত্রই আমেরিকায় বন্দুক সহিংসতা এখন সবচেয়ে বড় সানাজিক ও রাজনৈতিক বিষয়। শুধু স্বাধীনতা দিবসের শুটির দিনগুলোতে আমেরিকার ১৭টি রাজ্য সহ ওয়াশিংটন ডিসিতে এমন গণগুলাগুলীর ঘটনা ঘটেছে। বিভিন্ন শহরে গুলিতে নিহত আহত একজন দুইজনের হিসেব না করেও বলা হয়েছে ২০ জন মারা গেছে। আহত হয়েছে ১২৬ জন। এ বছরের প্রথম ছয় মাসে প্রায় ২২ হাজার লোকের মৃত্যু হয়ে গেছে বন্দুক সহিংসতার কারনে।

গত সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি এমন সহিংসতা ঘটেছে বাল্টিমোর, ফিলাডেলফিয়া, বোস্টন, শিকাগো, ফোর্ট ওয়ার্থ এবং টেক্সাসে। মারা যাওয়া লোকজনের মধ্যে ১৫ বছর বয়সী একজন রয়েছে। আহত হয়েছে অনেক শিশু। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক আন্ডার সেক্রেটারি জন কোহেন বলেছেন, এসব গুলাগুলির ঘটনা প্রমাণ করছে আগের যেকোন সময়ের চেয়ে বেশি লোকজন অগ্নেয়াস্ত্র বহন করছে। সামান্য ঝগড়া বিবাধে একজন আরেকজনের উপর বন্দুক দিয়ে হামলা করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারীদের পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। মাঝপথে বহু নিরীহ মানুষ হতাহত হচ্ছে, যাদের সাথে অগ্নেয়াস্ত্রের কোনই যোগসূত্র নেই।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন