https://www.prothomalony.com/
5532
north-america
প্রকাশ: ০৬ জুলাই ২০২৩ ০৭:৪৫
৩ জুলাই সোমবার জালালাবাদ অ্যাসোসিয়েশনের (শাহীন কামালী-মইনুল ইসলাম) ঈদ পুনর্মিলনী উদযাপন করে এস্টোরিয়ার জালালাবাদ ভবনে। সন্ধ্যা থেকে শুরু হওয়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা (শাহীন কামালী-মইনুল ইসলাম)’র বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ৩ জুলাই সোমবার সন্ধ্যায় এস্টোরিয়ার জালালাবাদ ভবনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরীর যৌথ পরিচালনায়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এম এ কায়্যূম, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সদস্য আব্দুল হাসিম হাসনু, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, সাবেক কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদ, কার্যকরী সদস্য (সিলেট) হেলিম উদ্দিন, ইমাম কাজী কায়্যূম, কবি ও গীতিকার ইসতিয়াক রূপু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এমাদ চৌধুরী, আব্দুল মালেক খান (লায়েক), ফজলুর রহমান, দুরুদ মিয়া রনেল, মামুন আহমেদ, রিয়াজ কামরান, ময়নুজ্জামান চৌধুরী, জামাল হোসাইন, হুমায়ূন চৌধুরী, মুশাহিদ চৌধুরী, জালাল, এডভোকেট আলাউদ্দিন, জামাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সাবেক সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকি। বক্তারা নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র জন্য নিজস্ব ভবন ‘জালালাবাদ ভবন’ প্রতিষ্ঠা করার জন্য সাধারণ সম্পাদক মইনুল ইসলামের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বলেন এ আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন