https://www.prothomalony.com/

5491

new-york

নিউইয়র্ক

বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু দুর্বৃত্তের হামলায় মারাত্মকভাবে আহত

প্রকাশ: ০২ জুলাই ২০২৩ ২৩:৫৪

২৮ জুন বুধবার রাতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু নিউইয়র্কের সাবওয়তে এক কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের আকস্মিক হামলার শিকার হন।

জানা গেছে, বুধবার রাতে কাজ শেষে বাড়ী ফেরার পথে ট্রেন থেকে নামার পর গ্র্যান্ড এভিনিউ সাবওয়েতে এক বখাটে কৃষ্ণাঙ্গ পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার মধ্যে পড়ে মাথায় ও হাতে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় বাংলাদেশিরা খবর পেয়ে তাকে এলমহার্স্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান তাঁর ডান হাত ভেঙ্গে গেছে। 

বিএনপি নেতা আহবাব চৌধুরী খোকন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা জিল্লুর রহমানের উপর এই হামলায় নিন্দা করেছেন। তিনি তাঁর আশু সুস্থতা কামনা এবং তাঁর রোগ মুক্তি কামনায় দলমত নির্বিশেষে সকলের দোয়া কামনা করেছেন।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন