https://www.prothomalony.com/

5461

new-york

নিউইয়র্ক

নিউইর্য়ক ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত

প্রকাশ: ০১ জুলাই ২০২৩ ০০:৪৮

মিনি বাংলাদেশ নিউইয়র্কের জ্যাকসনহাইটসস্থ ডাইভার্সিটি প্লাজায় নিউইর্য়ক ঈদগাহর ঈদ উল আযহার ৫টি জামাত ছিল মুসল্লীতে ভরপুর। দূরে কোরবানী করতে যাওয়া মুসল্লীদের সুবিধার্থে ও তাঁদের অনুরোধে ১ম জামাতটি সকাল ৬টায়  শুরু করায় শেষ ও ৫ম জামাতটি ১০টায় করতে হয়, যে কারনে নিউইয়র্ক ঈদগাহর অনেক মুসল্লীরা অসুবিধায় পডে যান, কতৃপক্ষ এইজন্য দুঃখ প্রকাশ করেন। স্থানীয় সংবাদের প্রেস বিজ্ঞপ্তি  বিজ্ঞাপনে এই সময়সূচী আগেই জানিয়ে দেয়া হয়েছিল। তারপরও ১১টার জামাত পড়তে আসা অনেক মুসল্লিদের জন্য পরে মোহাম্মদী সেন্টার  মসজিদে আরেকটি জামাতের ব্যবস্থা করা হয়।

ঈদের জামাতে ইমামতি করেন কাজী কায়্যূম, ইমাম শাইখ আবদুল্লাহ মামুন, ইমাম শাইখ মুসতানজিদ বিল্লাহ রাব্বানী বদরপুরী, ইমাম শাইখ হাফিজ মোশাররফ হোসাঈন এবং ইমাম শাইখ ক্বারী আবুল খাইরও । প্রতিটি জামাতের ইংরেজী খুতবায় কোরবানীর ঐতিহ্য ও বিশেষত্ব তুলে ধরা হয় নতুন প্রজন্মের জন্য । আমেরিকার মুসলমান, মুসলিম বিশ্বের ঐক্য এবং বিশ্ব মানবতার কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয় প্রতিটি জামাতেই। 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন