https://www.prothomalony.com/

5440

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কের স্কুলে দেওয়ালী উৎসবে ছুটি

প্রকাশ: ২৭ জুন ২০২৩ ০৬:৫৬

নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের ছুটির তালিকায় দেওয়ালীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিউইয়র্ক সিটিতে দক্ষিণ এশিয় এবং ইন্দো- ক্যারিবিয়ান অঞ্চলের লোকজনের এ এক বিরাট স্বীকৃতি। দেওয়ালী বা দীপাবলি আলোর উৎসব হিসেবে পশ্চিমে পরিচিত হয়ে উঠেছে।

প্রতি বছর অক্টোবর নভেমবর মাসে দেওয়ালী উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। উত্তর আমেরিকায় এ বছর ১২ নভেম্বর রোববার দেওয়ালী পালিত হবে। সপ্তাহান্তের এ দিনটিতে এমনিতেই স্কুল ছুটি থাকার কারণে নিউইয়র্কে ২০২৩ - ২৪ শিক্ষাবর্ষে এ ছুটির জন্য আলাদা কোন সুবিধা থাকছে না। নিউইয়র্ক সিটি অফিস থেকে বলা হয়েছে, এ সিটিতে দুই লাখের বেশি লোক দেওয়ালী উৎসব পালন করে থাকে। এরমধ্যে হিন্দু, শিখ, জৈন ধর্ম ও কিছু বৌদ্ধরাও এ দিবসটি উদযাপন করে থাকেন।

২৬ জুন সোমবার মেয়র এরিক অ্যাডামস বলেছেন, নিউইয়র্ক সিটির জনমিশ্রণ নিয়মিত পরিবর্তিত হচ্ছে। দেওয়ালী, রাসা হাসানার মতো ধর্মীয় ছুটির মাধ্যমে এ পরিবর্তিত জনমিশ্রনের বিষয়টিই প্রতিফলিত হচ্ছে। স্কুল ছুটির তালিকায় এ নতুন বাস্তবতা দেখা যাবে বলে মেয়র উল্লেখ করেন।    

নিউইয়র্কের রাজ্য আইনসভা এরমধ্যেই দেওয়ালীতে ছুটি ঘোষণার জন্য আইন প্রস্তাব পাশ করেছে। প্রস্তাবটি ডেমোক্র্যাট গভর্নর ক্যাথি হকুলের স্বাক্ষরের অপেক্ষায়। মেয়র এরিক অ্যাডামস তাঁর নির্বাচনি প্রচারণায় দেওয়ালীকে স্কুল ছুটির তালিকায় যুক্ত করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসউম্যান গ্রেস ম্যাং দেওয়ালীকে জাতীয়ভাবে ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কংগ্রেসেও একটি আইন প্রস্তাব উপস্থাপন করে রেখেছেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন