https://www.prothomalony.com/

5382

new-york

নিউইয়র্ক

সেবার সাথে কর্মসংস্থান তৈরি করছে এসেনশিয়াল হোম কেয়ার

প্রকাশ: ২২ জুন ২০২৩ ০৫:১৯

এসেনশিয়াল হোম কেয়ার যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের কাছে একটি পরিচিত নাম। বিশেষ করে নিউইয়র্কের বাসিন্দাদের কাছে বেশি জনপ্রিয়। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের দক্ষতা ও নিষ্ঠার সাথে সেবা দিয়ে আসছে। সেই সাথে  ঘরে বসে অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছে এসেনসিয়াল হোম কেয়ার। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির মানুষদের কর্মসংস্থানে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি এবং চেয়ারম্যান মো. হোসেন ইশতিয়াক। এবার তার কোম্পানী এসেনসিয়াল হোমকেয়ার  নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক “এলএফআই” হিসেবে মনোনীত হয়েছে। 

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সময়কার মেধাবী শিক্ষার্থী মো. হোসেন ইশতিয়াক ২০০৩ সালের দিকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। যেখানেও শুরু করেন পড়াশোনা। এর পর দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে নিউইয়র্কে গড়ে তুলেন এসেনশিয়াল হোম কেয়ারসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠানগুলো শুধু সেবা নয়, বাংলাদেশি কমিউনিটির মানুষদের যাতে কর্মসংস্থান হয় সেদিকে ও নজর রেখেছে সব সময়।

মূলত প্রবাসজীবনে বয়স্কদের উন্নত সেবা ও পরিচর্চার জন্য হোমকেয়ার সার্ভিসের যাত্রা শুরু হয়। নিউইয়র্ক সিটি ডিওএইচের সঙ্গে শুরু হওয়া এই হোমকেয়ার ব্যবসা ধীরে ধীরে একটি জনপ্রিয় প্রতিষ্ঠানে রূপ নেয়। নিউইয়র্কে প্রতিষ্ঠানটির এখন তিনটি শাখা রয়েছে। জ্যামাইকায় অবস্থিত প্রধান আফিস ছাড়া ব্রস্কস এবং জ্যাকসন হাইটসে রয়েছে আরও দুইটি শাখা। প্রতিষ্ঠানটির তিনটি শাখাই অত্যন্ত যত্ন সহকারে ক্লায়েন্টদের সেবা দিয়ে যাচ্ছে।

জানতে চাইলে এসেনসিয়াল হোম কেয়ারের চেয়ারম্যান মো. হোসেন ইশতিয়াক বলেন, আপনজনের সেবা করে ঘরে বসে অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছে এসেনসিয়াল হোম কেয়ার। প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের দক্ষতা ও নিষ্ঠার সাথে সেবা দিয়ে আসছে। এসেনসিয়াল হোম কেয়ার দ্রুত সময়ের মধ্যে হোম কেয়ার সেবা চালু করার নিশ্চয়তা প্রদানসহ স্টেটের নিয়মানুযায়ী সর্বোচ্চ অর্থ প্রদান করছে।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে এসেনিশয়াল হোমকেয়ার প্রধান নির্বাহী বলেন, 'এখানেই থেমে যেতে চাই না। আমার লালিত স্বপ্ন হচ্ছে বড় কিছু করা। ইন্ডস্ট্রিয়াল স্থাপনা তৈরি করে কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারলে বাংলাদেশি কমিউনিটি ও আমেরিকার সমাজের জন্য কল্যাণকর কিছু করা সহজতর হবে।

এদিকে প্রতিষ্ঠানটির সেবার কথা এখন সবার মুখে মুখে। প্রায়ই নিউইয়র্কের বাঙালি কমিউনিটির মাঝে প্রতিষ্ঠানটির সুনাম শুনা যায়। কমিউনিটির মানুষজন বলছেন, প্রতিষ্ঠানটি খুবই যত্নের সমাথে সেবা দিয়ে যাচ্ছে। তাছাড়া স্টাফদের আন্তরিকতাও মুগ্ধ করার মতো। মূলত দক্ষতার সাথে সেবা প্রাদান প্রতিষ্ঠানটির সুনাম বয়ে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর প্রতিষ্ঠানটি এভাবেই মানুষের সেবা দিয়ে যাবে সেই প্রত্যাশা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের। 

প্রসঙ্গত, সময়ের সথে সাথে মনুষের জীবন পরিবর্তন হচ্ছে, বেড়ে যাচ্ছে ব্যাস্ততা। কাজের ফাঁকে নিজের জন্য একটুকু সময় বের করাও কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে পরিবারের কেউ অসুস্থ হলে বা কোন সমস্যায় পড়লে সেবা করা কঠিন হয়ে পড়ে। আর এই সমস্যা সমাধানে চালু হয়েছে হোম কেয়ার সার্ভিস। যে প্রতিষ্ঠানগুলো বাসায় গিয়েই চিকিৎসাসহ যাবতীয় সেবা পৌঁছে দেয়।  এ বিষয়ে সিইও মোহাম্মদ হোসেন ইশতিয়াক বলেন, এসেনসিয়াল হোম কেয়ার নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী কনট্রাক্টিং এটেস্টেশান কর্মসূচির আওতায় সিডিপ্যাপ (কনজু্মার ডিরেক্টেড পার্সোনাল এসিসট্যান্স প্রোগ্রাম) এর জন্য লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী (এলএফআই) হিসেবে মনোনীত হওয়ায় আমরা আনন্দিত, এটি একটি বড় অর্জন। তিনি বলেন নিউ ইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ হেলথ—এর উপরোক্ত কর্মসূচির আওতায় গত ২০২০ সালের মার্চ মাসের পূর্বে যে সমস্ত হোমকেয়ার এজেন্সির গ্রাহক সংখ্যা একটি নির্দিষ্ট সীমায় পৌঁছাতে সক্ষম হয়েছিল, সে সকল হোম কেয়ার প্রতিষ্ঠানকেই লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী (এলএফআই) হিসেবে মনোনীত করা হয়েছে। যে সকল হোমকেয়ার (সিডিপ্যাপ) এজেন্সি উপরোক্ত গ্রাহক সীমা অতিক্রম করতে সক্ষম হয়নি সে সকল প্রতিষ্ঠানকে লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী (এলএফআই) হিসেবে চিহ্নিত হোমকেয়ার  প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করতে হবে। সংকুচিত বাজেট এবং পর্যাপ্ত জনবলের অভাবে নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ হোমকেয়ার প্রতিষ্ঠানসমুহকে যথাযথ তদারকির জন্য লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী কনট্রাক্টিং এটেস্টেশান কর্মসূচির প্রবর্তন করেছে।

সিডিপ্যাপ কি? এ বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই প্রোগ্রামটি গ্রাহক নির্দেশিত ব্যক্তিগত সহায়তা প্রোগ্রাম যা নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক স্বীকৃত। এই  প্রোগ্রামের আওতায় বয়স্ক এবং অক্ষমদের জন্য একটি হোম কেয়ার সুবিধা সরবরাহ করা হয়। দক্ষ পেশাদার, যোগ্যতাসম্পন্ন লোকজন দ্বারা বয়স্ক এবং অক্ষমদের সাহায্য ও দৈনন্দিন সমস্ত কাজে সেবা প্রদান করা হয় যা প্রতিটি রোগীর ব্যক্তিগত চাহিদা অনুযায়ী নির্ধারণ করা হয়। নিউ ইয়র্ক স্টেট মেডিকেডের আওতাধীন ১৮ বছরের ঊর্ধ্বে কেউ এই সুবিধা নিতে পারে। পাশাপাশি এই প্রোগ্রামের আওতায় আপনি ঘরে বসে পরিবারের সদস্য বা প্রিয়জনের সেবা করে প্রতি সপ্তাহে আয়ের সুযোগ নেওয়া যায়, এটি একটি সহজ পদ্ধতি।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন