https://www.prothomalony.com/

5374

new-york

নিউইয়র্ক

প্রগ্রেসিভ ফোরাম এর প্রাক্তন নেতা মোঃ হারুন এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

প্রকাশ: ২২ জুন ২০২৩ ০৩:০৬

প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ এর সাবেক প্রচার সম্পাদক, উদীচী যুক্তরাষ্ট্রের সাবেক সাংগঠনিক সম্পাদক, প্রাক্তন সমন্বয়কারী বেন নিউ ইয়র্ক চ্যাপ্টার এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ হারুন এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রগ্রেসিভ ফোরাম ইউএস এর উদ্যোগে ১৮ জুন রোববার নিউইয়র্ক সময় সকাল ১১ টা এবং বাংলাদেশ সময় রাত ৯ টায় ভার্চুয়াল স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এবং বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রগতিশীল নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত থেকে মোঃ হারুনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম বলেন, মোঃ হারুন ছিলেন পার্টির একজন নিবেদিত প্রাণ নিষ্ঠাবান দায়িত্বশীল কর্মী। তার মত একনিষ্ঠ কর্মীকে অকালে হারিয়ে আমাদের পার্টি ও গণসংগঠন বিপুলভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের সব সদস্যদের তাই স্বাস্থ্য সচেতন হতে হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, উদীচীর কেন্দ্রীয় নেতা কঙ্কন নাগ। চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি  অধ্যাপক অশোক সাহা এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর। ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি এডভোকেট হাসান তারিক চৌধুরী, মোহাম্মদ হারুনের সমসাময়িক সময়কার ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি শরিফুজ্জামান শরীফ এবং বর্তমান সভাপতি  দীপক শীল। হারুনের বাল্যবন্ধু ও স্কুল জীবনের  সহপাঠী ইউসুফ সোহেল বলেন, হারুন ছিল অসম্ভব মেধাবী। সে সব সময় স্কুলে প্রথম হত। 

প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ'র বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বক্তব্য রাখেন খোরশেদুল ইসলাম, ডক্টর মহসিন সিদ্দিক, সৈয়দ রেজাউল করিম, গিয়াস উদ্দিন বাবুল, মিল্টন বড়ুয়া, উৎপল দত্ত, অধ্যাপক বিশ্বনাথ চৌধুরী বিশু,ইঞ্জিনিয়ার শ্যাম চন্দ, যুক্তরাষ্ট্র উদীচীর সহ-সভাপতি শরাফ সরকার, লেখক সুবক্তগীন সাকী, আলমগীর  কবি্‌র। উপস্থিত ছিলেন ডা. আব্দুল হক খান সামাদ, ইঞ্জিনিয়ার জুলফিকার হোসেন বকুল, প্রতিমা সরকার, নুপুর ধর, ডা. মোরশেদুল হাকিম শুভ্র, কাকলি বিশ্বাস, ডা. রফিক ইসলাম,সাগর লোহানী, রবিন গুহ, কানন চক্রবর্তী, মুসাব্বির আলী এবং কামাল চৌধুরী। প্রগ্রেসিভ ফোরামের সভাপতি হাফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা পরিচালনা করেন ইঞ্জিনিয়ার কল্লোল দাস এবং হিরো চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা। স্মরণসভার সার্বিক সহযোগিতায় বিশেষ ভূমিকা রাখেন জাকির হোসেন বাচ্চু। 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন