https://www.prothomalony.com/
5362
bangladesh
প্রকাশ: ২১ জুন ২০২৩ ০৪:৩৪
বর্ণাট্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ময়মনসিংহ মেডিকেল কলেজ এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা(MMCAANA) এর বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠান। ১৬ ও ১৭ জুন শুক্রবার এবং শনিবার নিউইয়র্কের লাগর্ডিয়া মেরিয়ট হোটেলে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়। দুদিনব্যাপী এই আয়োজনে নর্থ আমেরিকায় অবস্থানরত এবং বিশ্বের অনেক দেশ থেকে আগত ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রায় দেড়শ চিকিৎসক (যারা ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন) অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা: মইন আহমেদ তপু ও ডা: মোবাশ্বেরা রাশি। তিনটি পর্বে বিভক্ত এই সম্মেলনের শুরুতে প্রয়াত প্রাক্তন শিক্ষার্থী ও সহকর্মী ডা: ইমতিয়াজ মাহমুদ, ডা: সিনহা মনসুর, ডা: রেজা চৌধুরী ও ডা: শিরিন এর আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে স্মৃতিচারনমুলক বক্তব্য রাখেন MMCAANA এর প্রেসিডেন্ট ডা: এম আলম টুকু, সাধারণ সম্পাদক ডা: তানভীর হোসেন কেনেডি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা: নিবরাস পারভীন রুমা, ডা: হাবিবুল রুবেল, ডা:বেলায়েত হোসেন জন, ডা: আহমেদ নেওয়াজ খান সেলাল এবং ডা: এম এহিয়া লোদী। MMCAANA এর পক্ষ থেকে নিউরোলজিকাল সায়েন্সে অসামান্য অবদানের জন্য অধ্যাপক ডা: এম এহিয়া লোদীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্মেলনের দ্বিতীয় দিনে হাডসন নদীতে একটি মনোমুগ্ধকর নৌবিহার এর আয়োজন করা হয়। এতে MMCAANA এর উপস্থিত সকল সদস্যবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। সম্মেলনের শেষ পর্বে ডা: সাবিনা আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে গান, আবৃত্তি ও গীতিআলেখ্যে অংশগ্রহণ করেন বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। গীতি আলেখ্য উপস্থাপন করেন ডা: এন, নাসরীন চাঁদনী ও ডা: মোবাশ্বেরা রাশি। গান পরিবেশন করেন ডা: শরীফা দিনারা, ডা: সিরাজুম মুনিরা, ডা: সাবর্ণা দাস, ডা: সুরাইয়া জাহান শীলা, ডা: এম রহমান লিপন, ডা: নাসরীন খান মীনু, ডা: সাবিনা আহমেদ, মা: দীপ্ত, মা: সামীর, সেহরিস এবং প্রয়াত ডা: রেজা চৌধুরীর স্ত্রী মিলাদূন এ্যানী। বিভিন্ন জনপ্রিয় গান গেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ মাতিয়ে রাখেন সুদূর ক্যালিফর্নিয়া থেকে আগত অতিথি শিল্পী সাদিয়া রহমতুল্লাহ এবং নিউইয়র্কের কৃষ্ণা তিথি খান। সাংস্কৃতিক অনুষ্ঠানটি অভিক্ষেপণে সহযোগিতা করেন ডা: নীরু নাহার। কবিতা আবৃত্তি করেন ডা: নিবরাস পারভীন রুমা। আয়োজকদের পক্ষ থেকে সম্মেলনকে সফল ও সার্থক করে তোলার জন্য MMCAANA এর সকল সদস্য ও উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
বাংলাদেশ থেকে আরো পড়ুন