https://www.prothomalony.com/
5360
north-america
আগামী ৬ থেকে ৮ জুলাই জাতিসংঘ সদর দপ্তরের ইকোসক চেম্বারে অনুষ্ঠিত হবে ১৭তম ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইয়ুথ সাম্মিট। এ বছর ১১৩টি দেশ থেকে অর্ধ শতাধিক ডিপ্লোম্যাট ও তিন শতাধিক ডেলিগেট এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। নিউইয়র্কের ফাতিহা আয়াত এই অনুষ্ঠানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এবং কীনোট স্পীকার হিসেবে বক্তব্য রাখবে।
একই অনুষ্ঠানে ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টেরন্যাশনালের প্রেসিডেন্ট ডাঃ ম্যারি শাটেলওয়ার্থের হাত থেকে হিউম্যান রাইটস হিরো অ্যাওয়ার্ড ২০২৩ গ্রহণ করবে ফতিহা আয়াত। বিগত বছরগুলোতে এই পুরষ্কার পেয়েছেন ইরাকের সুফিয়ান হোসেইন, গাম্বিয়ার নামারা জাওনেহ , ইটালির এলেনা মারটিন, যুক্তরাষ্ট্রের জেনা এলফমান, ইরানের নাযানিন আফশিন, ভারতের সিনা চৌহান, পাপুয়া নিউ গিনি’র অগাস্টিন ব্রায়ান, এবং তাইওয়ানের সেন -হুং।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন