https://www.prothomalony.com/
5356
north-america
প্রকাশ: ২১ জুন ২০২৩ ০৪:১০
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ইউরোপের নামকরা ব্র্যান্ড ‘জুসেরা’ ও আন্দালুস'এর প্রস্তুতকারক রংপুর কেমিক্যাল লিমিটেডের প্রতিষ্টাতা মনোয়ার হুসেন মনু। ১৭ জুন সকালে দূতাবাস কার্যালয়ে রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করে আরসিএল এর পরিচালক মনোয়ার হুসেন মনু তাঁর প্রতিষ্টানের বিভিন্ন কার্যক্রম অবহিত করে তুলে ধরেন। স্পেণীয় ফর্মুলায় কোন রকম পরিবর্তন ছাড়াই ‘জুসেরা’ ও আন্দালুসের পণ্যগুলো বাংলাদেশের রংপুরে প্যাকেটজাত ও মোড়কজাত করা হয়ে থাকে। রংপুর কেমিক্যাল লিমিটেড বিদেশি মেশিনে দেশীয় শ্রমিকের হাতের পরশে তৈরি হয়ে থাকে জুসেরা আনদালুসের পণ্য।
আরসিএল একটি ভিন্ন ধরণের প্রতিষ্ঠান যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনও হয়নি। আমরা ইউরোপীয়দেশগুলো থেকে সিই সার্টিফিকেটের আওতায় কাঁচামাল আমদানি করে নিজের দেশের নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ ৬শ’ কর্মীর সহযোগিতায় প্রসাধনী ও টয়লেট্রিজ পণ্য গুলো তৈরি করছি। আরসিএলের আওতায় রয়েছে দুটি ব্যান্ড জুসেরা ও আন্দালুস। জুসেরা হচ্ছে সাস্থ্যকর জীবেনের জন্য। এই পণ্যগুলো ৯৯. ৯ পার্সেন্ট ন্যাচারাল। এই পণ্য ব্যবহারে কোনো সাইড ইফেক্ট নেই। আর আনদালুসের পণ্যে কোনো ক্ষতিকারক কেমিক্যাল নেই শতভাগ পরিবেশ বান্ধব। এই পণ্যগুলো মানবদেহ ও পরিবেশের কোনো ক্ষতি করেনা। তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারা যায়।
এ সময় রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ রংপুর কেমিক্যাল লিমিটেড ভূয়সী প্রশংসা করেন। গ্রানাডাতে আরসিএল রাষ্ট্রদূতকে পরিদর্শন অনুরোধ করেন মনোয়ার হুসেন মনু। তিনি ,শীঘ্রই কর্মাশিয়াল কাউন্সিলরের তত্ত্বাবধায়ের কারখানা পরিদর্শন করবেন বলে জানান। এর আগে তিনি কমার্শিয়াল কাউন্সিলর রেদওয়ান আহমদের সাথে একান্ত বৈঠকে মিলিত হন । বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন