https://www.prothomalony.com/

5342

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে পিৎজা উৎসব

প্রকাশ: ২০ জুন ২০২৩ ০৮:৩৬

নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে প্রথম বারের মতো ১০দিন ব্যাপী পিৎজা উৎসব শুরু হচ্ছে। টিএফ কোরনেস্টোন, ক্যাপুটোর মার্কেট অ্যান্ড ডেলি এবং লাভাজা কফি কোম্পানি যৌথ উদ্যোগে এ পিৎজা উৎসবের আয়োজন করেছে। লং আইল্যান্ড সিটির ৫২-০৩ সেন্টার বুলেভার্ডে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর পিৎজা উৎসব চলবে। প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। কোন প্রবেশ মূল্য ছাড়াই সকলে এ উৎসবে যোগ দিয়ে সারা বিশ্বের পিৎজা বৈচিত্র্য উপভোগ করা যাবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউইয়র্ক পিৎজা উৎসব বিখ্যাত খাবার পিৎজা সম্পর্কে ব্যাপকভাবে জানার সুযোগ সৃষ্টি করবে। নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় পিৎজা সবচেয়ে জনপ্রিয় খাবার হিসেবে পরিচিত। পিৎজা তৈরিতে এখন নানা বৈচিত্র্য এসেছে। ঐতিহ্যবাহী আদি পিৎজার ধরন আমেরিকায় বিভিন্ন জায়গায়ই পাল্টে গেছে। নিউইয়র্ক স্টাইল, শিকাগো স্টাইল, সিসিলিয়ানা, কোরিয়ান স্টাইল সহ নানা রকমফেরের পিৎজার স্বাদ নেয়া যাবে এ উৎসবে। বিখ্যাত সব পিৎজা নির্মাতারা পালা করে থাকবেন উৎসবে। পিৎজা তৈরির প্রশিক্ষণ ও প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। খাবার পানাহারের সাথে থাকছে বিনোদনের ব্যবস্থা।

এ উৎসব থেকে আয় করা অর্থ নিউইয়র্ক সিটির মেয়রের সিটি উন্নয়ন তহবিলে দান করা হবে জানানো হয়েছে। পিৎজা উৎসবে রেসিডেনশিয়াল পিৎজা নির্মাতা হিসেবে থাকবেন রোজানা মারজিয়ালি। 


ছবিঃ রোজানা মারজিয়ালি 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন