https://www.prothomalony.com/
5320
new-york
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাংলাদেশ সরকারের সাবেক মুখ্য সচিব ড. মোহাম্মদ আবদুল করিমের আমেরিকা আগমন উপলক্ষে ৬ জুন মঙ্গলবার নিউইয়র্ক সিটির কিউ গার্ডেনস্থ " দি ইটার্নিটি " রেষ্টুরেন্টের পার্টি হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা -এর উদ্যোগে " একান্ত আলাপন" শীর্ষক অনুষ্ঠানে প্রাণঢালা সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি সাবিনা শারমিন নিহারের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মীর কাদের রাসেলের সঞ্চালনায় সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা পরিষদের সদস্য পারভেজ কাজী ও সাবেক সভাপতি, উপদেষ্টা পরিষদের সদস্য ও সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম সগীর। সংবর্ধনা সভায় আলোচনায় অংশগ্রহণ করেন- সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা পরিষদের সদস্য পারভেজ কাজী, সাবেক সভাপতি, উপদেষ্টা পরিষদের সদস্য ও সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম সগীর, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক এ. কে. আখতার হোসেন, বিগ্রেডিয়ার জেনারেল রেজাউল করিম রবিন, সাবেক সভাপতি ও উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল আজিজ নঈমী, উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির, হোসেইন মোসাদ্দেক, হাবিবুল কাদের। এছাড়াও উপস্থিত এলামনাই এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা নিজ নিজ পরিচয় দিয়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য ও অতিথির সাথে পরিচিতি হতে পেরে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

সংবর্ধিত অতিথি ড. মোহাম্মদ আবদুল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁদের সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বক্তব্যে তাঁর ছাত্র জীবন ও কর্ম জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনার স্মৃতি তুলে ধরেন। কেন্দ্রীয় এলামনাই গঠন ও এর অগ্রযাত্রায় বিভিন্ন কর্মকান্ডের বর্ণনা তুলে ধরেন। তিনি বলেন, আপনারা কঠোর পরিশ্রম করে এদেশে টিকে আছেন। অনেক ব্যস্ততার মাঝেও এ ধরণের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। আপনাদের হৃদয়ে যেমন দেশ আছে, তেমনি সাবেক ছাত্র হিসাবে অনেক দূরে থেকেও বিশ্ববিদ্যালয়কে মনে রেখেছেন। পরম মমতায় আপনারা যেখানে লেখাপড়া শিখেছেন সেই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধায় সার্বিক সহায়তা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে সাবেক চবিয়ানরা তাঁদের বক্তব্যে বলেন- আমাদের হৃদয়ে এই বিশ্ববিদ্যালয়ের স্মৃতি জাগরুক হয়ে আছে। যেখানে প্রতিটি শিক্ষার্থীর তারুণ্যের সোনালী দিনগুলো কাটে সেখানকার স্মৃতি মন থেকে মুছে ফেলা যায়না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশে এই ক্যাম্পাসে যারা শিক্ষা জীবন কাটিয়ে এসেছেন তারা কোনো দিনই সেই সোনালী অতীতের স্মৃতিগুলো ভুলতে পারবে না। সভায় বক্তারা কেন্দ্রীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন গঠন ও এর অগ্রগতিতে ড. মোহাম্মদ আবদুল করিমের অবদানের কথা তুলে ধরেন এবং সাংগঠনিক কাজে তাঁর মূল্যবান সময় ব্যয় করার জন্য তাঁকে ধন্যবাদ জানান। ঘরোয়া পরিবেশে সঙ্গীত পরিবেশন করেন- সাংস্কৃতিক সম্পাদক অনুপ দাশ, ডাঃ সোহেলি সাত্তার ও উপদেষ্টা পরিষদের সদস্য এন. বি. নাহার বুলবুল। সংগঠনের সভাপতি সাবিনা শারমিন নিহার সভাপতির বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান এবং এলামনাই এসোসিয়েশন এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে বাৎসরিক বৃত্তি প্রদানের ঘোষণা দেন। প্রধান অতিথির সৌজন্যে কেক কাটা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন - প্রতিষ্ঠাতা সদস্য এটর্নি খায়রুল বাশার, এডভোকেট আবদুল হামিদ, উপদেষ্টা পরিষদের সদস্য মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত, অর্থ সম্পাদক মাকসুদা খান, ফারহানা আকতার, মোহাম্মদ আমির আজম চৌধুরী, আব্দুল হান্নান, ইকবাল মাহমুদ, শিবব্রত চৌধুরী বাবলু, ফরিদা শিরীন খান, মিসেস মিনারা কাজী, মিসেস ফারহানা মোসাদ্দেক, মিসেস রবীন, মিসেস রাসেলা কাদের, পূর্ণিমা চৌধুরী, জেসমিন উদ্দিন, মো: মাহফুজুল হাসান কিশোর, প্রবাল চৌধুরী, জাহাঙ্গীর আলম, জসিম ইউ আহমেদ, মাহফুজুল হাসান কিশোর প্রমূখ। অনুষ্ঠানের শেষে সবাইকে এতিহ্যবাহী বাঙ্গালী খাবার দিয়ে আপ্যায়ণ করা হয়। সংবর্ধনা সভায় চবিয়ানদের উপস্থিতিতে আয়োজনটি হয়ে উঠেছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন